হোম > বিনোদন > নাটক

ইয়াশ-তটিনীর ‘তুমি যখন এলে’

বিনোদন রিপোর্টার

প্রজন্মের অন্যতম জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। তাদের নতুন নাটক এসেছে ঈদে। তার পর থেকেই নাটকটি প্রশংসিত হচ্ছে। ‘তুমি যখন এলে’ নামের নাটকটি প্রচার হয়েছে রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

প্রকাশের পর পর মাত্র কয়েকদিনে নাটকটি ইউটিউবে ৩০ লাখেরও বেশি ভিউ পেয়েছে। সায়েম খানের রচনা ও রুবেল হাসানের পরিচালনায় নির্মিত নাটকটিতে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও মেহজাবিন নূর।

নাটকটির প্রযোজক রঙ্গন এন্টারটেইনমেন্টের কর্ণধার মো. জামাল হোসেন বলেন, ‘ইয়াশ ও তটিনী নাটকে এ প্রজন্মের জনপ্রিয় জুটি। অন্যদিকে রুবেল হাসানও এ প্রজন্মের একজন মেধাবী নাট্যনির্মাতা। রুবেল এর আগেও এ জুটিকে নিয়ে নাটক নির্মাণ করেছেন। নাটকটি কয়েকদিন আগেই আমাদের চ্যানেলে প্রকাশ পায়। নাটকটি প্রকাশের পর দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে।’

জুটি ভালো হলে বা দর্শক পছন্দ করলে তাদের নাটক নিয়ে আলাদা ক্রেজ তৈরি হয়। এ নিয়ে তিনি বলেন, ‘একটি জুটির প্রতি যখন দর্শকের ভালো লাগা তৈরি হয়, তখন সে জুটির নাটকের জন্য দর্শক অপেক্ষায় থাকেন। তুমি যখন এলে চমৎকার গল্পের একটি নাটক। যে কারণে দর্শক নাটকটি বেশ আগ্রহ নিয়েই উপভোগ করছে। আমিও নাটকটি দেখেছি।

ইয়াশ, তটিনীসহ আরো যারা এতে অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে খুব চমৎকার অভিনয় করেছেন। আগামীতেও এ জুটিকে নিয়ে রঙ্গন এন্টারটেইনমেন্ট নাটক নির্মাণ করবে। কারণ এ জুটির প্রতি দর্শকের যথেষ্ট আগ্রহ রয়েছে। ধন্যবাদ রুবেল হাসানকে যত্ন নিয়ে নাটকটি নির্মাণের জন্য।’

নির্মাতা রুবেল হাসান বলেন, ‘সব সময়ই দর্শকের কথা মাথায় রেখে নাটক নির্মাণের চেষ্টা করি। আমার ওপর আস্থা রাখার জন্য জামাল ভাইকে ধন্যবাদ।’ ইয়াশ-তটিনী বলেন, ‘ভালো গল্পে কাজ করতে আমরা সব সময় স্বাচ্ছন্দ্যবোধ করি। তুমি যখন এলে দর্শকের ভালো লেগেছে, শিল্পী হিসেবে এটাই আমাদের প্রাপ্তি।’

ফেনীতে রাতে বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িতে ককটেল বিস্ফোরণ

মাদকের ছোবল: আর কবে হুঁশ হবে

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

আয়বৈষম্য কমছে না কেন

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত