হোম > বিনোদন > নাটক

‘পুরোনো এক আলমারি’তে দিলারা জামানের সঙ্গে মৌ

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের অভিনয় অঙ্গনের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান। আশির কোঠা পেরিয়েও গভীর ভালোবাসা নিয়ে নিয়মিত নাটকে কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি ভিন্ন ধাঁচের এক গল্পের নাটকে অভিনয় করেছেন এই প্রবীণ অভিনেত্রী, নাম ‘পুরোনো এক আলমারি’।

মাতিয়া বানু শুকুর গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাঈন হাসান এবং ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে আছেন সোমেশ্বর অলি। নাটকের গল্প গড়ে উঠেছে একটি পুরোনো আলমারি ও দিলারা জামানের চরিত্রটিকে ঘিরে। এতে তার পুত্রবধূর ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌকে।

নাটকটি প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘এই বয়সে এসে অনেক চমৎকার সব গল্পের নাটকে কাজ করার সুযোগ পাচ্ছি। ‘পুরোনো এক আলমারি’ নাটকের গল্পটি সত্যিই খুব সুন্দর, এক কথায় মনের মতো। এত সুন্দর একটি গল্পের জন্য মাতিয়া বানু শুকুকে ধন্যবাদ। মৌ আমার সঙ্গে আগেও বহু নাটকে অভিনয় করেছে, সে খুব মিষ্টি ও নিখুঁত একজন অভিনেত্রী।’

কিংবদন্তী এই অভিনেত্রীর সাথে কাজের অভিজ্ঞতা জানিয়ে তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘দিলারা জামান আন্টি আমাদের অভিনয়ের সত্যিকারের কিংবদন্তী। তার কাছ থেকে প্রতি মুহূর্তেই শেখার অনেক কিছু থাকে। নিজেকে খুব যত্ন করেন বলেই তিনি এখনো এতটা প্রাণবন্ত ও সুস্থ থেকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। তার সঙ্গে কাজের সুযোগ পাওয়াটা সবসময়ই আনন্দের।’

প্রযোজনা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

মালয়েশিয়ার শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা নিয়ে এনসিপির উদ্বেগ

ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, দুই বছরের কারাদণ্ড

স্টার্ক-শরিফুলে এলোমেলো পরিসংখ্যানের পাতা

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

প্রত্যেক মা শিক্ষিত হলে পুরো জাতি শিক্ষিত হয়ে যাবে: এটিএম আজহারুল

দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার

স্থানীয় নির্বাচন সামনে রেখে জামায়াতের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ

শিবচরে গৃহবধূ ও শিশুহত্যার বিচার দাবিতে মানববন্ধন

মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ১০ জন আটক

সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে