হোম > বিনোদন > নাটক

ইমরাউল রাফাতের ‘রোল নাম্বার’-এ প্রান্ত ও এশা

বিনোদন রিপোর্টার

এই প্রজন্মের সম্ভাবনাময় দুই অভিনয়শিল্পী আবিদ বিন পারভেজ প্রান্ত ও রুবাইয়া এশা। কাজের প্রতি নিষ্ঠা আর অভিনয় দক্ষতা দিয়ে শুরুতেই আলোচনায় এসেছেন দুজনই। এবার গুণী নির্মাতা ইমরাউল রাফাতের পরিচালনায় ‘রোল নাম্বার’ শিরোনামের একটি নতুন ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা।

ইমরাউল রাফাতের গল্প ও চিত্রনাট্যে নির্মিত এই নাটকের সহ-লেখক হিসেবে রয়েছেন অভ্র মাহমুদ। ইতোমধ্যে ধারাবাহিকটির প্রথম লটের দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে এবং শিগগিরই তা প্রচারে আসবে।

কলেজ জীবনের নস্টালজিক নানা অভিজ্ঞতা নিয়ে নাটকটির গল্প সাজানো হয়েছে। এ প্রসঙ্গে অভিনেতা প্রান্ত জানান, ইমরাউল রাফাতের মতো মেধাবী পরিচালকের সঙ্গে কাজ করা সৌভাগ্যের বিষয়। গল্পের চরিত্রগুলো ফুটিয়ে তুলতে তিনি ও এশা দুজনই সর্বোচ্চ চেষ্টা করেছেন, এবং দর্শক নাটকটি পছন্দ করলে ভবিষ্যতে তাঁদের আবার একসঙ্গে দেখা যাবে।

অন্যদিকে এশা বলেন, ‘এর আগেও রাফাত ভাইয়ের নাটকে কাজ করে বেশ ভালো সাড়া পেয়েছি। আশা করছি নতুন এই ধারাবাহিকটিও দর্শক পছন্দ করবেন। প্রথম লটের কাজ শেষ, শিগগিরই আমরা পরের লটের শুটিং শুরু করব।’

সম্প্রতি মেঘ হিম পরিচালিত প্রান্তর নতুন ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’ ইউটিউবে প্রচার শুরু হয়েছে, যেখানে তিনি একটি অন্যতম প্রধান চরিত্রে কাজ করছেন।

অন্যদিকে ইমরাউল রাফাত পরিচালিত ‘অজান্তে’ নাটকে নাওভীর বিপরীতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন এশা। এ ছাড়া মুসাফির রনি পরিচালিত তাঁর ‘ঘরে বাইরে’ ধারাবাহিকটি প্রতি রবি থেকে মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে প্রচারিত হচ্ছে।

কর্পোরেটের চাপে বাড়ছে মাংসের দাম: ক্ষুদ্র ব্যবসায়ীরা

সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

ফের বিতর্কে ভারত, ঈদে মিলাদুন্নবীর মিছিলে ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় গ্রেপ্তার

দেশ পুনর্গঠনে সব দলের সুনির্দিষ্ট প্রস্তাব চান প্রধানমন্ত্রী: নজরুল ইসলাম

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীর মৃত্যু

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ১২ কোটি টাকা দেবেন বিয়ন্সে

নেত্রকোনার সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে চার্জশিট

ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি