হোম > বিনোদন > নাটক

বর্ণবৈষম্যের গল্পে রহিম সুমনের টেলিছবি ‘জলটুঙি’

বিনোদন রিপোর্টার

নারীর প্রতি বর্ণবৈষম্য আর প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে টেলিছবি ‘জলটুঙি’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রহিম সুমন। টেলিছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকী, দিলারা জামান, হামিদুর রহমান, ঈষিকা সাকিন, অভি প্রামাণিক প্রমুখ। আগামীকাল, ২৯ জানুয়ারি, রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হবে ‘জলটুঙি’।

‘জলটুঙি’ টেলিছবির গল্পে দেখা যাবে, জয়ার গায়ের রং শ্যামবর্ণ। স্পষ্টবাদী আর আত্মবিশ্বাসী এক নারী। স্বামী আসিফের বন্ধুরা জয়ার গায়ের রঙের কারণে হাসিঠাট্টা করে। একসময় আলাদা হয়ে যায় জয়া ও আসিফ। তাদের মেয়ে টুসির বয়স ১৬ হলে মায়ের কাছে ফিরে আসে। নিজের গায়ের রং পরিবর্তন করে প্রতিবাদ শুরু করে সে।

নির্মাতা রহিম সুমন বলেন, ‘এই গল্পে ফুটে উঠেছে নারীর প্রতি বর্ণবৈষম্য, আছে প্রতিবাদ। এই টেলিছবির মাধ্যমে সমাজে বর্ণবৈষম্য নিয়ে একটি দারুণ বার্তা পাবেন দর্শক।’

‘জলটুঙি’ প্রযোজনা প্রতিষ্ঠান অনিন্দ্যর ব্যানারে তৈরি হয়েছে। প্রযোজনা করেছেন জুলফিকার চঞ্চল। ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে টেলিছবির দৃশ্যধারণ।

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০