হোম > বিনোদন > নাটক

জোভান-তটিনীকে নিয়ে ঈদের ‌‘মন ফড়িং’

বিনোদন রিপোর্টার

ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। সময়ের অন্যতম জুটি। তাদের একসঙ্গে অভিনয় মানে নতুন রসায়ন। আসছে ঈদে তেমনই এক বিশেষ নাটকে দেখা যাবে এই জুটিকে।

সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের নাম ‘মন ফড়িং’। ইমরাউল রাফাতের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে নাটকটির সিনেমাটোগ্রাফি করেছেন নাঈম ফুয়াদ।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা রাফাত বলেন, বরিশালের এক মফস্বল শহরের এনজিওকর্মী সুমন, একই এলাকার বড়লোক পিতার দুলালী অনার্স পড়ুয়া শিক্ষার্থী রেখা। রয়েছে আরও একটি দরকারি চরিত্র, নাম মিরাজ। মূলত মিরাজ ও রেখার মধ্যকার প্রেম দেখতে পারবে দর্শক। যদিও নির্মাতার ভাষ্যে, গল্পটা মূলত সুমনকে ঘিরেই।

নির্মাতার বিশ্বাস, ত্রিভুজ প্রেম অথবা বিরহের এই গল্পটি দর্শকদের কাছে নতুন মনে হবে।

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম প্রমুখ।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ উৎসবের জন্য ২০টি বিশেষ নাটকের আয়োজন সাজাচ্ছেন তারা। যার মধ্যে অন্যতম ‘মন ফড়িং’। এটি ঈদ আয়োজনে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

ঈদে আসছে তাদের ‘কিপ্টে কারে কয়’

তৌসিফ-তটিনী: কে কার প্রেমে ‘জখম’?

দাম্পত্যের গল্পে ইয়াশ-পারসার ‘একসঙ্গে আলাদা’

হানিফ সংকেতের ঈদের নাটক ‘ভালোবেসে অবশেষে’

তৌসিফ-নীহার ‘তুই থেকে তুমি’

নাটকে দাম্পত্য জীবনের ‘সাত দিন’

ফের বুলবুলি হয়ে আসছেন তটিনী

‘প্রেমের গল্প’ নিয়ে আসছেন চিত্রনায়ক রোশান-চমক

আবুল হায়াতের ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

‘আরেফিন’-কে নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ঈদ স্পেশাল চ্যাপ্টার