হোম > বিনোদন > নাটক

আবহমান ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে শুরু হলো ‘ঢাকা নাট্যোৎসব ২০২৬’

বিনোদন রিপোর্টার

ঢাকার চার শতকেরও বেশি পুরোনো ইতিহাস, ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে উদযাপনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাসব্যাপী আয়োজন "হৃদয়ে ঢাকা ৪১৬"-এর অংশ হিসেবে শুরু হয়েছে আট দিনব্যাপী ‘ঢাকা নাট্যোৎসব ২০২৬’।

‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে গতকাল রবিবার বর্ণাঢ্য এই উৎসবের শুভ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবে উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ‘ঢাকা নাট্যোৎসব ২০২৬’ সমন্বয় পর্ষদের সমন্বয়কারী নাট্যজন খন্দকার শাহ আলম এবং দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানসহ আরও অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘জন্মসূত্রে, জীবিকা কিংবা শিক্ষার প্রয়োজনে আমরা অনেকেই চারশ বছরেরও বেশি বয়সী বুড়িগঙ্গার পারের এই প্রাচীন রাজধানীতে বসবাস করি। কিন্তু শহরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে দৃঢ় বন্ধন না থাকায় অনেকেই আমরা এই শহরকে আপন করে নিতে পারিনি। ফলে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষা ও নগর পরিচালনায় নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধের অভাব লক্ষ্য করা যায়। নাগরিকদের হৃদয়ে ঢাকার প্রতি মমত্ববোধ ও সচেতনতা জাগিয়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আয়োজনের মাধ্যমে নাগরিকরা ঢাকা-কেন্দ্রিক কালজয়ী নাটকগুলো উপভোগ করার সুযোগ পাবেন এবং দীর্ঘদিন পর জহির রায়হান মিলনায়তনও নতুন উদ্যমে সচল হয়ে উঠবে।

উৎসবের সমন্বয়কারী নাট্যজন খন্দকার শাহ্ আলম বলেন, ‘নাটক বাছাইয়ের ক্ষেত্রে আদি ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্বকারী প্রযোজনাগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। নাটকের পাশাপাশি প্রাঙ্গণের নাচ, গান ও আবৃত্তিতে নতুন ও পুরোনো ঢাকার স্মৃতি ও আবহ ফুটে উঠবে, যা জ্ঞান ও বিনোদনের চমৎকার সমন্বয় ঘটাবে।’

আট দিনব্যাপী এ উৎসবে প্রতিদিন সন্ধ্যায় মিলনায়তনে একটি করে নাটক মঞ্চায়িত হবে। উদ্বোধনী সন্ধ্যায় গ্রন্থিক নাট্যদল মঞ্চায়ন করে নাটক ‘গিরগিটি’। উৎসবের দ্বিতীয় দিন (আজ সোমবার) মঞ্চায়িত হবে শৌখিন নাট্যদলের ‘অন্তরালে আয়না’।

রাজনৈতিক গণতন্ত্র সফল করতে অর্থনীতিরও গণতন্ত্রায়ণ জরুরি: আমির খসরু

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে সম্পর্ক: দিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী

এক সময় নিষিদ্ধ ‘আজাদি’ ধ্বনি এখন ভারতীয় তরুণদের মুখে মুখে, কাঁপছে মোদির ক্ষমতার ভিত

সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির মেজবানে মাতলেন প্রবাসীরা

এমন দিন খুব কম আসে, অনেক উদযাপন করব, বললেন শান্ত

চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি: আমির হামজা

প্রথমবার একসঙ্গে মম, সাজ্জাদ ও সাদিয়া আয়মান

এস আলম গ্রুপের প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশে মুগ্ধ ক্রিকেটবিশ্ব

‘প্রচুর অনুরোধ’ পাওয়ায় মার্কিন সেনাদের ধরতে পুরস্কার ঘোষণা ইরানের