হোম > বিনোদন > নাটক

পার্থ-তটিনীর ‘অমর প্রেম’

বিনোদন রিপোর্টার

ধীরলয়ে বয়ে যাওয়া আত্রাই নদীর দুই পাড়ে দুটি গ্রাম। মির্জাপুর আর শাহজাহানপুর। বাহাদুর মির্জার কথায় মির্জাপুরে সব চলে। অন্যদিকে শাহজাহানপুরের প্রধান কর্তা শাহজাহান খান, যার কথায় সেখানে সবকিছু ঘটে। নিজেদের ক্ষমতা প্রমাণের জন্য সব সময় এক গ্রাম অন্য গ্রামের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করে। ঘটনাক্রমে এক বিয়েতে মির্জার ছেলে পার্থর সঙ্গে শাহজাহানের মেয়ে রাইসার পরিচয় হয়।

নাটকটির মূল গল্প এখান থেকেই শুরু। শেষটি হয় দুর্দান্ত প্রেম আর ভয়ংকর এক ক্ষমতার লড়াইয়ের মধ্য দিয়ে। যার কেন্দ্রে থাকে পার্থ-রাইসার প্রেম। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও তানজিম সাইয়ারা তটিনী। তাদের নিয়ে ‘অমর প্রেম’ নামে ঈদের নাটক নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। নির্মাতার সঙ্গে চিত্রনাট্য লিখেছেন শাহরিয়ার সজীব।

সিএমভির ব্যানারে সদ্য শুটিং শেষ হওয়া এ নাটকে অন্য এক প্রেমের গল্প ফুটে উঠবে বলে মনে করছেন নির্মাতা জাহিদুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘নাটকটির গল্পে আবেগ আর চরিত্রগুলোর মধ্যে আলাদা একটা অনুভূতি রয়েছে, যা দর্শকের মন ছুঁয়ে যাবে বলেই আমার বিশ্বাস।’

কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে নির্মাতা জানান, সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তটিনীর সঙ্গে এটি তার তৃতীয় কাজ। কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তরুণ এই নির্মাতা বলেন, ‘এ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য সত্যিই দারুণ ছিল। পুরো টিম খুব আন্তরিকভাবে কাজ করেছে, বিশেষ করে তটিনী ও পার্থ আমাকে ভীষণ সাপোর্ট দিয়েছেন।’

নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপুসহ অনেকেই। সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম ফুয়াদ। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ উৎসবের বিশেষ চমক হিসেবে সিএমভির ইউটিউব চ্যানেলে ‘অমর প্রেম’ উন্মুক্ত হচ্ছে।

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

‘অবহেলা’য় আবুল হায়াত

আবারো মোশাররফ করিমের সঙ্গে নীলাঞ্জনা নীলা

নাটকে পারিবারিক গল্পের জয়জয়কার, ৫০ পর্বে ‘আমাদের সংসার’

‘সুখের মতো অসুখ’ এর দিনগুলিতে রবীন্দ্রনাথ

‘অকারণ’-এ হিমি

রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’, ৩ ঘণ্টাতে ১ মিলিয়ন ভিউ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার গল্প নিয়ে ‘চেকআউট’

শিল্পকলায় ‘দ্য পাইড পাইপার অব হ্যামেলিন’-এর মঞ্চায়ন

‘মায়ারে’ নিয়ে একসঙ্গে আরশ-সুনেরাহ