হোম > বিনোদন > নাটক

অপূর্বর ‘মায়াপাখি’ নীহা

বিনোদন রিপোর্টার

ঈদে মুক্তি পাচ্ছে জাকারিয়া সৌখিনের নতুন নাটক ‘মায়াপাখি’। মুক্তির আগেই নাটকটি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। নির্মাতা টিমের আগের দুই নাটক ‘মনদুয়ারী’ ও ‘মেঘবালিকা’ ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় এবারও দর্শকের প্রত্যাশা তৈরি হয়েছে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। আগের দুটি কাজের মতোই এবারের নাটকটির কেন্দ্রেও রয়েছে সম্পর্কের গল্প, তবে ভিন্ন আঙ্গিকে।

নির্মাতা জানিয়েছেন, এবারের গল্প দর্শকের অনুমানের বাইরের এক অভিজ্ঞতা দেবে। নাটকের প্রতিটি বাঁকে থাকবে চমক, যা দর্শককে শিহরিত করবে এবং শেষ পর্যন্ত এক ধরনের আবেগঘন ধাক্কা দেবে।

নির্মাতা সৌখিন বলেন, ‘যারা আমার নাটক নিয়মিত দেখেন, তাদের জন্য এবার ভিন্ন স্বাদের কিছু নিয়ে আসছি।’ গল্পে দেখা যাবে, মায়া খুবই সাধারণ একটি মেয়ে—হ‍ুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের মতো বেণী করা চুল, কপালে টিপ, চোখে কাজল। তার এই সহজ-সরল রূপেই মুগ্ধ হয় সাদাত। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক জটিল মোড় নেয়। গল্প সম্পর্কে নির্মাতা এখনই বিস্তারিত কিছু বলতে চান না। তিনি চান, পুরোটা দর্শক দেখেই জানুক।

অপূর্ব বলেন, ‘মায়াপাখি এমন এক গল্প, যা দেখে সবার মায়া লাগবে। অনুভূতি কাজ করবে। শেষ পর্যন্ত দর্শকের হৃদয় মোচড় দিয়ে উঠবে।’ নীহা বলেন, ‘এটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট ছিল। এখানে আমি এমন অভিনয় করেছি, যা আগে কখনো করিনি। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে।’

‘মায়াপাখি’ ঈদে সিএমভি-তে মুক্তি পাবে। এতে আরো অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সুমন আনোয়ার, শেরতাজ, তরু, মিলি বাশার, আহসানুল হক মিনু ও সমাপ্তি মাশুকসহ অনেকে।

তৌসিফ-পায়েলের ‘অবশেষে তুমি এলে’

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

‘ঘরবন্দী’তে চিত্রলেখা গুহ

আসছে সাদিয়া আয়মানের মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’

সজল আহমেদের রচনায় ‘হিয়ার মাঝে’

ঈদে আসছে অপূর্বর লেখা গল্পে নাটক

ঈদে আসছে অহনা-রাশেদের ‘প্রবাসী বউ’

পথের গল্প নিয়ে আসছে ইয়াশ-বহ্নি

হৃদয়স্পর্শী গল্প নিয়ে নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’

দেড় ঘণ্টার মেগা পর্বে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’