হোম > বিনোদন > নাটক

ফের বুলবুলি হয়ে আসছেন তটিনী

বিনোদন রিপোর্টার

বুলবুলির কথা এত সহজে ভুলে যাওয়ার কথা নয় নাটকের নিয়মিত দর্শকদের। যে বুলবুলি এত কথা বলে যে, তাতে করে পদে পদে ঝামেলা ডেকে আনে। নিজের ঘর থেকে স্বামীর ঘরে গিয়েও তার এই বুলবুলি পাখির মতো বেশি কথা বলার অভ্যাস কমেনি। যার অতিকথনে অতিষ্ঠ হয়ে ওঠে শ্বশুরবাড়ির সব লোক।

সেই বুলবুলি চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন ছোট পর্দার বড় তারকা হয়ে ওঠা তানজিম সাইয়ারা তটিনী। তার অভিনয়ে গত বছরের আলোচিত কাজের মধ্যে অন্যতম হয়ে আছে ‘বেশি বলে বুলবুলি’। এবার ঈদ উৎসবে ফের একই চরিত্রের নতুন অগ্রগতি নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী।

সিএমভি’র ব্যানারে ‘বেশি বলে বুলবুলি ২’ নির্মাণ করেছেন রুবেল হাসান। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এতে তটিনীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত।

নির্মাতা জানান, ‘প্রথম পর্বে বুলবুলির বেশি কথায় অতিষ্ঠ হয়ে ছিলেন শ্বশুরবাড়ির লোকজন। এবার সেটি সম্প্রচারিত হয়ে পৌঁছাবে পাড়া-প্রতিবেশী হয়ে স্বামীর অফিস পর্যন্ত। যাতে তাদের সংসারে নেমে আসবে অনাকাঙ্ক্ষিত বিপদ। এবারের পর্বটিও বেশ উপভোগ্য হবে বলে আশা করছি।’

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে সিএমভি’র আয়োজনের অন্যতম নাটক হিসেবে থাকছে ‘বেশি বলে বুলবুলি ২’। এটি মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে, ঈদ সপ্তাহের যে কোনও দিন।

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম