হোম > বিনোদন > নাটক

দাম্পত্যের গল্পে ইয়াশ-পারসার ‘একসঙ্গে আলাদা’

বিনোদন রিপোর্টার

এখনই সব ভালো চলছে আবার এখনই খারাপ, এমন সব মুহূর্ত নিয়ে বৈবাহিক সম্পর্কের রসায়নও বদলে গেছে। পাল্টে গেছে দাম্পত্য জীবনের মাত্রা। একসঙ্গে থাকার পরও নানামুখী দ্বন্দ্ব আর সম্পর্কের টানাপোড়েনে তৈরি হচ্ছে মানসিক দূরত্ব। এমনই জটিলতা আর আবেগের মিশেলে এবারের ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে ওয়েবফিল্ম ‘একসঙ্গে আলাদা’।

রেজাউর রহমান পরিচালিত এ ওয়েবফিল্ম হইচইয়ে মুক্তি পাচ্ছে। ভালোবাসা, বিশৃঙ্খলা আর অগণিত অনুভূতির মিশেলে তৈরি এক রোমান্টিক-কমেডি ড্রামা। এখানে আমরা দেখি কীভাবে চরিত্রগুলো সমাজের প্রত্যাশার ভার সামলে নিজেদের মানসিক শান্তি ও সত্যিকারের সুখের খোঁজে এগিয়ে যেতে শেখে। বিয়ে পবিত্র, বিয়ে সুন্দর। কিন্তু এর পরও সবাই বৈবাহিক সম্পর্ককে টেনে নিয়ে যেতে পারে না। এ গল্পের নায়ক-নায়িকা ফারহান ও আমিরা এমনই এক বাস্তবতার মুখোমুখি হয়, যখন তারা দুজনই বুঝতে পারে একটি মৃত, শূন্য হয়ে যাওয়া সম্পর্কে আটকে আছে। এমন গল্প নিয়েই নির্মিত একসঙ্গে আলাদা।

'একসঙ্গে আলাদা'য় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরো অনেকেই। মজার ব্যাপার হলো ট্রেলারে সিনিয়র শিল্পীরা দর্শকের নজর কেড়েছে। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন রেজাউর রহমান ও কারিনা কায়সার।

প্রযোজক সৈয়দ আহমেদ শাওকি, নির্বাহী প্রযোজক শাহরিয়ার ইসলাম। সিনেমাটোগ্রাফি করেছেন ইশতিয়াক হোসেন, এডিটর মাহফুজুল হক আশিক, মিউজিক খৈয়াম সানু সন্ধি, সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ, কস্টিউমে স্বপ্না রানী বাইন এবং আর্ট ডিরেক্টর মো. রিংকু। মেকআপ আর্টিস্ট ছিলেন কাজী অস্মিতা প্রাঞ্জলি ও সুজন বেপারী।

ফিল্মটির পরিচালক রেজাউর রহমান আগে সমসাময়িক গল্পের জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন। তিনি বলেন, ‘গল্পটা মূলত আজকের সময়ের সম্পর্কগুলোকে ঘিরেই। ভালোবাসা আছে, কিন্তু একসঙ্গে ব্যক্তিগত স্বাধীনতা, কাজের চাপ, সব মিলিয়ে সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। ট্রেলারের মাধ্যমে আমরা সেই গল্পের একটা আভাস দিতে চেয়েছি। ইয়াশ আর পারসা দুজনই দারুণ অভিনয় করেছেন। আশা করছি, পুরো ফিল্মটা দেখে দর্শক আনন্দ পাবে।’

অভিনেত্রী পারসা ইভানা বলেন, ‘চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং এবং নতুন ধরনের। যদিও এটি রোমান্টিক কমেডির, কিন্তু এর মধ্যে অনেক সূক্ষ্ম অনুভূতির জায়গা আছে। ট্রেলারে সেই আবহের একটা ঝলক দেখা যাবে। ইয়াসের সঙ্গে কাজ করাও খুব ভালো লেগেছে, আমরা দুজনই চেষ্টা করেছি গল্পের আবেগটা ঠিকভাবে তুলে ধরতে।’

অভিনেতা ইয়াশ রোহান বলেন, ‘স্ক্রিপ্টটা পড়েই মনে হয়েছিল এটা খুব পরিচিত এক গল্প, যা আমাদের চারপাশেই ঘটছে। সেজন্যই এতে যুক্ত হই আমি। রেজাউরের সঙ্গে কাজ করা সবসময়ই উপভোগ্য। ট্রেলার প্রকাশ হলো, আশা করছি ওয়েবফিল্মটি মুক্তির পর দর্শক আরো ভালো কিছু পাবেন।’

১৯ মার্চ একসঙ্গে আলাদা মুক্তি পাবে হইচইয়ে।

অপূর্বর ‘মায়াপাখি’ নীহা

তৌসিফ-পায়েলের ‘অবশেষে তুমি এলে’

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

‘ঘরবন্দী’তে চিত্রলেখা গুহ

আসছে সাদিয়া আয়মানের মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’

সজল আহমেদের রচনায় ‘হিয়ার মাঝে’

ঈদে আসছে অপূর্বর লেখা গল্পে নাটক

ঈদে আসছে অহনা-রাশেদের ‘প্রবাসী বউ’

পথের গল্প নিয়ে আসছে ইয়াশ-বহ্নি

হৃদয়স্পর্শী গল্প নিয়ে নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’