হোম > বিনোদন > নাটক

জোভান-নীহাকে নিয়ে বোকা প্রেমের গল্প

বিনোদন রিপোর্টার

একটা বোকা প্রেমের মিষ্টি গল্প নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘গুডলাক’। ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহাকে নিয়ে এটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন। রায়হান মাহমুদের চিত্রনাট্যে ‘গুডলাক’-এর সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম ফুয়াদ। সিএমভির ব্যানারে সদ্য শুটিং শেষ হওয়া এ নাটকের বিশেষ চরিত্রে রয়েছেন জ্যেষ্ঠ অভিনেত্রী দিলারা জামান।

‘গুডলাক’-এর গল্প প্রসঙ্গে দর্শকদের আগাম কিছু বলতে নারাজ নির্মাতা ও শিল্পীপক্ষ। তবে নির্মাতার সঙ্গে আলাপে এটুকু স্পষ্ট, একজন বোকা প্রেমিকের চনমনে প্রেমের গল্পে সাজানো হয়েছে এটি। যাতে রয়েছে ক্যাম্পাস ও পারিবারিক আবহ। জানা গেছে, এতে অভিনেতা জোভানের চরিত্রে বেশ চমক রয়েছে, যা দেখে দর্শক ধাক্কা খাবেন। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ‘গুডলাক’সহ এবারের ঈদ উৎসবে সিএমভির ব্যানারে প্রস্তুত হচ্ছে ২০টি বিশেষ নাটক। সবগুলো ধারাবাহিকভাবে মুক্তি পাবে চাঁদরাত থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া