হোম > বিনোদন > নাটক

দুই বছর পর নাটক নিয়ে শিল্পকলায় ফিরছে প্রাঙ্গণেমোর

বিনোদন রিপোর্টার

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নাট্যদল প্রাঙ্গণেমোর। নিয়মিতই তারা মঞ্চনাটক নিয়ে আসেন। তবে কখনো কখনো নির্দিষ্ট ভেন্যুতে বেশ কিছুদিন নাটক মঞ্চস্থ হয় না। যেমন শিল্পকলা একাডেমিতে কিছুদিন প্রাঙ্গণেমোরের নাটক মঞ্চস্থ হয়নি। প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে অবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ফিরছে তাদের নাটক।

তিন দিনব্যাপী মঞ্চে থাকবে দুটি নাটক। আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে ‘শেষের কবিতা’ ও ‘টিনের তলোয়ার’। আজ সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস অবলম্বনে নাটক শেষের কবিতা। এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। দর্শকের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে নাটকটি এবার মঞ্চে আসছে সম্পূর্ণ নতুন আঙ্গিক ও নতুন ভাবনায়।

এরপর আগামীকাল ও শুক্রবার একই সময় একই মঞ্চে প্রদর্শিত হবে উৎপল দত্তের অমর সৃষ্টি টিনের তলোয়ার। নাটকটির নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার অনন্ত হিরা। উনিশ শতকের বাংলা থিয়েটারের প্রেক্ষাপটে রচিত এ নাটক সমকালীন বাস্তবতায় এখনো অত্যন্ত প্রাসঙ্গিক।

শেষের কবিতায় অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, বাঁধন সরকার, নাসরীন মিশু, তমা হোসেন, সীমান্ত আমীন, তন্বী ইসলাম মিষ্টি, ফাহিম মুনতাসির ও নাঈম ইসলাম। নাটকটির মঞ্চ পরিকল্পনায় আছেন ফয়েজ জহির, আলোক তৌফিক আজীম রবিন, সংগীতে রামিজ রাজু এবং পোশাক ব্যবস্থাপনায় থাকবেন নূনা আফরোজ। এর কোরিওগ্রাফিতে আছেন ইভান শাহরিয়ার সোহাগ ও রূপসজ্জায় জনি সেন।

টিনের তলোয়ার নাটকে অভিনয় করছেন অনন্ত হিরা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নির্ঝর, তমা হোসেন, ফাহিম মুনতাসীর, নাজিম আহমেদ ত্বকি, জহিরুল ইসলাম ও তন্নী ইসলাম। এ নাটকেরও মঞ্চ ডিজাইনে আছেন ফয়েজ জহির, আলোয় ঠাণ্ডু রায়হান, সংগীতে শিশির রহমান, পোশাক নূনা আফরোজ, রূপসজ্জা জনি সেন ও পোস্টারে আছেন চারু পিন্টু।

বিগত দুই বছর শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়নের সুযোগ না পেলেও প্রাঙ্গণেমোর নিয়মিতভাবে নাটক প্রদর্শনী করে আসছিল বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে। তবে জাতীয় নাট্যশালায় ফেরার এ ক্ষণকে স্মরণ করতে দলটি নিয়েছে বিশেষ প্রস্তুতি।

৪৮ ঘণ্টায় এক লাখ ভিউ ‘‌চক্র ২’-এর

এনটিভিতে বান্নাহর ধারাবাহিক ‘ছাত্রাবাঁশ’

দর্শক মাতাচ্ছে জীবন-শিমুলের ‘জ্যাকপট’

জোভান-তটিনীকে নিয়ে ঈদের ‌‘মন ফড়িং’

ঈদে আসছে তাদের ‘কিপ্টে কারে কয়’

তৌসিফ-তটিনী: কে কার প্রেমে ‘জখম’?

দাম্পত্যের গল্পে ইয়াশ-পারসার ‘একসঙ্গে আলাদা’

হানিফ সংকেতের ঈদের নাটক ‘ভালোবেসে অবশেষে’

তৌসিফ-নীহার ‘তুই থেকে তুমি’

নাটকে দাম্পত্য জীবনের ‘সাত দিন’