হোম > বিনোদন > নাটক

‘মায়া পাখি’তে জুটি হচ্ছেন শাহেদ শরীফ খান ও নীহা

বিনোদন রিপোর্টার

এই সময়ে এসে নাটকে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা শাহেদ শরীফ খান। এরইমধ্যে তারসঙ্গে এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা অভিনয় করেছেন জাকারিয়া সৌখিনের ‘মায়া পাখি’ নাটকে।

নাটকে দেখা যাবে শাহেদ ও নীহা একই অফিসে চাকুরি করেন। এক সময় তাদের দু’জনের মধ্যে একটি সম্পর্কের সৃষ্টি হয়-এমনটাই জানালেন শাহেদ শরীফ খান। এদিকে গতকাল শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন শাহেদ শরীফ খান। সেখানে টানা ন দু’দিন তিনি নারগিস আক্তারের পরিচালনায় ‘ইচিং বিচিং ডেটিং’ নামের একটি নাটকের কাজ করবেন। নাটকটি রচনা করেছেন আব্দুল্লাহ জহির বাবু।

শাহেদ শরীফ খান বলেন, ‘জাকারিয়া সৌখিনের মায়া পাখি নাটকটির গল্প খুব সুন্দর। কাজটি করে ভালোলেগেছে আমার। নীহা এই প্রজন্মের শিল্পী, বেশ ভালো অভিনয় করে।’

তিনি আরো বলেন, ‘নারগিস আপা একজন গুণী নির্মাতা। তার নির্মিত বহু তথ্যচিত্র, নাটক এবং সিনেমা এদেশের মানুষকে মুগ্ধ করেছে, আবার নানানভাবে সচেতন করে তুলেছে। যেমন: তার নির্মিত মেঘলা আকাশ, চার সতীনের ঘর, মেঘের কোলে রোদ-এগুলো দর্শকপ্রিয় সিনেমা। দীর্ঘদিন পর তিনি নির্মাণে এসেছেন। তার নির্দেশনায় একেবারেই এই প্রজন্মের একটি গল্পের নাটকে কাজ করছি। আশা করছি কাজটি ভালো হবে।’

কিছুদিন আগেই শাহেদ শরীফ খান শহীদুজ্জামান সেলিমের সঙ্গে ‘বাবার চোখে জল’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি নির্মাণ করেছেন মাইনুল হাসান খোকন।

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০