হোম > বিনোদন > চলচ্চিত্র

শাকিব খানের ‘রোলেক্স’ রহস্য

বিনোদন রিপোর্টার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় শাকিব খান ও পূর্ণিমার একটি অনুষ্ঠানের ভিডিও, যেখানে দেখা যায়, শাকিব খানের হাতে বিশ্বখ্যাত সুইস ব্র্যান্ড রোলেক্সের একটি বিলাসবহুল ঘড়ি। আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী ঘড়িটির দাম ৭০ লাখ টাকার কাছাকাছি।

সেই ‘রোলেক্স’ রহস্যের জোট খুলেছে এবার। জানা যায়, চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জন’-এ চমক হিসেবে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে উপহার দেওয়া হয়েছে এই ঘড়ি।

রোলেক্সের এই মডেল ১৮ ক্যারেট এভারোজ গোল্ড দিয়ে তৈরি। ঘড়িটির বডি ও ব্রেসলেট উভয়ই রোলেক্সের নিজস্ব গোল্ড অ্যালয় দিয়ে নির্মিত, যা দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা ও টেকসই বৈশিষ্ট্যের জন্য পরিচিত।

চ্যানেল আইতে আগমন উপলক্ষে শাকিব খানের অনেক ছবির কাটআউট দিয়ে সাজানো হয় পুরো অংশ। ‘পরান যায় জলিয়া রে’ গানের সঙ্গে নাচতে নাচতে স্টুডিওতে প্রবেশ করেন শাকিব খান ও পূর্ণিমা। চমক যে অপেক্ষা করছিল, সেটা কখনো কেউ বুঝতে পারেনি। সংস্কৃতি প্রতিমন্ত্রী আবু নেওয়াজ মোহাম্মদ খৈয়াম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এ সময় স্টুডিওতে উপস্থিত ছিলেন। শাকিবকে চ্যানেল আইয়ের পক্ষ থেকে বিশ্বখ্যাত ব্রান্ডের রোলেক্স ঘড়ি পরিয়ে দেওয়া হয়।

আন্তর্জাতিক বাজারে নতুন অবস্থায় ঘড়িটির অফিশিয়াল রিটেইল মূল্য প্রায় ৫৩ হাজার ১০০ মার্কিন ডলার বলে জানা গেছে।

উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব খান বলেন, ‘উপহারের সঙ্গে দামের কোনো সম্পর্ক নেই। জীবনে অনেক উপহার পেয়েছি, তবে টাকার অঙ্কের দিক থেকে এটি অন্যতম বড়। আর ভালোবাসার দিক থেকে এই উপহার আমার কাছে অমূল্য।’

তিনি আরো জানান, কিছুদিন আগে ঘনিষ্ঠ এক পরিচিতজনের সঙ্গে একটি রোলেক্স ঘড়ি কেনার ইচ্ছার কথা শেয়ার করেছিলেন। সেই কথা কোনোভাবে অনুষ্ঠানসংশ্লিষ্টদের কাছে পৌঁছানোর পরই এই বিশেষ আয়োজন করা হয়।

শাকিব খান জানিয়েছেন, বিশেষ এই উপহার তিনি তার ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষণ করে রাখবেন।

স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

দীর্ঘ বিরতির পর অংশুর ‘লিম্বো’

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় তরুণদের সিনেমা

ডিসেম্বরে আসছে রাফী-নিশোর ‘সুড়ঙ্গ ২’

৮৩ বছরেও কর্মোদ্যমে অদম্য অমিতাভ, এক দিনেই ১২ স্বল্পদৈর্ঘ্য ছবির শুটিং

নিশোকে নিয়ে বড় পরিকল্পনা, আসছে তিন নতুন সিনেমা

‘লাইফলাইন’–কাকে খুঁজছেন মিম

রহস্য, আতঙ্ক আর বেঁচে থাকার গল্প ‘অ্যানি’

স্পিলবার্গের নতুন সিনেমা আসছে স্টার সিনেপ্লেক্সে

মাল্টিপ্লেক্সের রেসে রকস্টারকে ছাড়িয়ে গেল রইদ