হোম > বিনোদন > চলচ্চিত্র

ঈদে মুক্তির মিছিলে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

বিনোদন রিপোর্টার

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল কালচার ও ছাত্ররাজনীতির বাস্তব চিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এর নির্মাতা আকাশ হক। সম্প্রতি সিনেমার ট্রেলার প্রকাশ করে এই কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা। হল না পেলে বিকল্প ব্যবস্থায় হলেও ঈদ উৎসবেই সিনেমাটি দর্শকদের দেখাতে চান তিনি।

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’-এ উঠে এসেছে বিগত সময়ের অসুস্থ ছাত্ররাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব, আদর্শের টানাপোড়েন এবং তরুণসমাজের সংগ্রামের বাস্তব প্রতিফলন। সিনেমাটি প্রযোজনাও করেছেন আকাশ হক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑদেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়েদ, ইফাদ হাসান, নিলয় বালা প্রমুখ।

সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘এ সিনেমায় ছাত্ররাজনীতির অন্দরমহলের চিত্র উন্মোচন করতে চেয়েছি, যেটার বিষয়ে অনেকেই জানেন কিন্তু দেখেননি। রূঢ় বাস্তবতাকে প্রাধান্য দিয়েই তৈরি হয়েছে সিনেমার চিত্রনাট্য।’

ঈদে মুক্তির সিদ্ধান্তের কথা জানিয়ে আকাশ হক বলেন, ‘হলে গিয়ে সিনেমা দেখার চর্চা মানুষের কমে গেছে। এখন কেবল ঈদের সময়টাতেই মানুষ হলে যায়। এ বিষয়কে গুরুত্ব দিয়ে ঈদ উৎসবে মুক্তির সিদ্ধান্ত নেওয়া।’

চলতি বছরের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমার। উৎসবে বাংলাদেশ প্যানারমা বিভাগে সেরা হয় সিনেমাটি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত আমার ভাষার চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে সেরা চলচ্চিত্র পুরস্কার হিসেবে হীরালাল সেন পদক জিতে নেয়।

নব্বইয়ের দশকের রাবির সত্য ঘটনা নিয়ে আসছে ‘চিরকুট’, দুর্গাপূজায় মুক্তি

আজ থেকে প্রেক্ষাগৃহে ‘আবার হঠাৎ বৃষ্টি’

স্টার সিনেপ্লেক্সে টম ক্রুজের নতুন চমক

ভেনিস থেকে টোকিও: মুগ্ধতা ছড়াচ্ছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’

আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

অ্যাভেঞ্জার্স ধামাকার সঙ্গে জেসন স্ট্যাথামের ‘মিউটিনি’

আসছে অপি-ঋত্বিকের বহুল প্রশংসিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’

৩০ বছরেও খোলেনি কালজয়ী অভিনেতার মৃত্যুরহস্যের জট

পরীমনি ও ইমতিয়াজ বর্ষণের ‘সেপারেশন’