হোম > বিনোদন > চলচ্চিত্র

ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘বনলতা সেন’

বিনোদন রিপোর্টার

অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ‘বনলতা সেন’। জীবনানন্দ দাশের কালজয়ী সৃষ্টিকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি কোরবানির ঈদে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি নতুন পোস্টার প্রকাশ করেন তিনি। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবু তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? ‘বনলতা সেন’ আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।’ এ বিষয়ে নাবিলা বলেন, ‘অনেক দিনের অপেক্ষা শেষ হলো।’

একটা সময় তো আমরা নিজেরাই ভাবছিলাম যে, সিনেমাটা আদৌ মুক্তি পাবে কি না! যেহেতু পোস্টের কাজ ভারতে হচ্ছিল, মাঝে সেখানে যাওয়ার ভিসা নিয়েও নানা জটিলতা ছিল। যে কারণে এত দেরি হলো। অবশেষে সিনেমাটা মুক্তি পাচ্ছে, আমি ভীষণ খুশি।’

এর আগে ২০২৪ সালেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সে সময় মুক্তি স্থগিত করা হয়। পরে গত বছরের রোজার ঈদেও সিনেমাটি মুক্তির আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পায় এই সিনেমাটি।

নাবিলা ছাড়াও কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’

প্রথমবারের মতো সিনেমায় রিচি

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড

মরিচঝাঁপির রক্তক্ষয়ী ইতিহাস নিয়ে আসছে ‘ফেউ কমপ্লিট সাগা’

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

‘আন্ধার’-এর মুক্তির আগেই নতুন সিনেমায় চঞ্চল, তুষি ও সিয়াম

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

চেহারা বদলের ভয়ংকর গল্প নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘ক্লেফেইস’