হোম > বিনোদন > চলচ্চিত্র

শিল্পকলায় তিন দিনের চলচ্চিত্র উৎসব, থাকছে ছয় সিনেমা

আমার দেশ অনলাইন

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘চলচ্চিত্র উৎসব: একাল-সেকাল’ শিরোনামের এ আয়োজন শুরু হবে আগামী ৯ আগস্ট, চলবে ১১ আগস্ট পর্যন্ত।

রাজধানীর জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে অনুষ্ঠিতব্য উৎসবে বিভিন্ন সময়ের ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। দর্শকদের জন্য সব প্রদর্শনীই উন্মুক্ত থাকবে বিনামূল্যে।

উৎসবের প্রথম দিন ৯ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘রইদ’। কোরবানির ঈদে মুক্তির পর দেশ-বিদেশে প্রশংসা পাওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

একই দিন রাত ৮টায় দর্শকরা দেখতে পাবেন জহির রায়হান পরিচালিত কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। এতে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল ও আনোয়ার হোসেনসহ দেশের খ্যাতিমান শিল্পীরা।

উৎসবের দ্বিতীয় দিন ১০ আগস্ট বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। পরে রাত ৮টায় দেখানো হবে মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত চলচ্চিত্র ‘মাস্তুল’।

শেষ দিন ১১ আগস্ট বিকেল সাড়ে ৫টায় থাকছে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’। আর রাত ৮টায় সমাপনী প্রদর্শনী হিসেবে দেখানো হবে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।

এসআর

আসছে অপি-ঋত্বিকের বহুল প্রশংসিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’

৩০ বছরেও খোলেনি কালজয়ী অভিনেতার মৃত্যুরহস্যের জট

পরীমনি ও ইমতিয়াজ বর্ষণের ‘সেপারেশন’

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের দৌড়ে ৫টি সিনেমা

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

মৃত্যুর ৩০ বছর পরও সালমান শাহকে ঘিরে এত আগ্রহ কেন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

চার দশক পর ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে

‘গুলশানের চামেলী’তে ফিরছেন বাপ্পারাজ