হোম > বিনোদন > চলচ্চিত্র

নেদারল্যান্ডসে কত টাকা পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’

বিনোদন রিপোর্টার

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)-এর ৫৫তম আসরে মর্যাদাপূর্ণ ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। নেদারল্যান্ডসের রটারড্যাম শহর থেকে পুরস্কার জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত।

জানা গেছে, ‘মাস্টার’ ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগের ১২টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে পুরস্কার পেয়েছে। এই পুরস্কারের সঙ্গে ছবিটি পেয়েছে ১৫ হাজার ইউরো প্রাইজমানি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২১ লাখ টাকার বেশি)।

পাশাপাশি, ছবিটির ডাচ ডিস্ট্রিবিউশন স্বত্ব অর্জনকারী পরিবেশককেও ১৫ হাজার ইউরো দেওয়া হয়েছে। অর্থাৎ সর্বমোট বাংলাদেশি মুদ্রায় ৪৩ লাখ টাকার বেশি টাকা পুরস্কার পেয়েছে ছবিটি।

সরকারি অনুদানে নির্মিত ‘মাস্টার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি উপজেলার স্থানীয় রাজনীতি ও ক্ষমতার টানাপড়েনকে ঘিরে। একজন স্কুলশিক্ষকের রাজনীতিবিদ হয়ে ওঠা এবং উপজেলা পর্যায়ে ক্ষমতার দ্বন্দ্ব ও নানান সামাজিক বাস্তবতা উঠে এসেছে এই সিনেমায়।

পুরস্কার ঘোষণার সময় রটারড্যাম উৎসবের জুরিবোর্ড ‘মাস্টার’ সম্পর্কে তাদের অফিশিয়াল বিবৃতিতে বলেন, ‘এটি একজন ব্যক্তির আদর্শ ধরে রাখার সংগ্রামের এক সর্বজনীন গল্প, যে শেষ পর্যন্ত ক্ষমতা ও পুঁজিবাদের প্রলুব্ধকর ও বিধ্বংসী শক্তির চাপে পিষ্ট হয়। আদর্শ বনাম দুর্নীতির একটি আপাতসহজ-সরল গল্প হিসেবে শুরু হলেও চলচ্চিত্রটি ধীরে ধীরে অত্যন্ত জটিল ও গভীর স্তরে উন্মোচিত হয়। চমৎকার অভিনয় আর প্রাণবন্ত দৃশ্যায়নের মাধ্যমে মূল চরিত্রটি নৈতিক দোলাচলের বিষয়টি নিপুণভাবে ফুটিয়ে তুলেছে এবং দেখিয়েছে কীভাবে শেষ পর্যন্ত ক্ষমতার জয় হয়।’

সিনেমায় আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, নাসির উদ্দিন খান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজসহ অনেকে।

আবার ইউরোপের পথে ‘দেলুপি’

জেফার-প্রীতমের ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’

সন্ধ্যা ৬টার পর সিনেমার সব শো বন্ধ ঘোষণা

ওটিটিতে মান্নার সিনেমা ‘হৃদয় থেকে পাওয়া’

শাকিব খানের ‘প্রিন্স’ নষ্ট হওয়ার কারণ জানালেন সুমন

তানজিকা আমিনের দুই সিনেমা

ফিল্ম আর্কাইভের আয়োজনে মাসব্যাপী ফ্রি চলচ্চিত্র উৎসব

যুক্তরাজ্যে ‘বিফোর দ্য ওয়ার্ল্ড’-এ প্রশংসিত বাংলাদেশি নির্মাতা আজিজুর রহমান

‘প্রিন্স’-এর জন্য শাকিবের দুঃখ প্রকাশ

নিশোর ‘দম’ এবার যুক্তরাষ্ট্রে