হোম > বিনোদন > চলচ্চিত্র

‘চা গরম’-এল ট্রেইলারে স্বপ্ন আর সংগ্রামের গল্প

বিনোদন রিপোর্টার

চা বাগানের শ্রমিকদের যাপিত জীবন আর অধিকার আদায়ের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হওয়া ‘চা গরম’ ওয়েব ফিল্মের ট্রেইলার প্রকাশ্যে এসেছে। এক মিনিট ২৯ সেকেন্ডের ট্রেইলারে দেখা গেছে, সিলেটের দুর্গম চা বাগানে সেখানকার মানুষদের চিকিৎসা দিতে ঢাকা থেকে যান চিকিৎসক আইরিন। শুরুতে চা বাগানে থাকার বিষয়ে আইরিনের মন সায় না দিলেও মানুষের দুর্দশা দেখে মন বদলে যায়। চা বাগানে তার সখ্য হয় নন্দিনী নামের এক মেয়ের সঙ্গে। যে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে কিন্তু চারপাশের পরিবেশ আর দারিদ্র্যতা তার সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায়। এতে আইরিন চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির, নন্দিনী চরিত্রে সারাহ জেবীন অদিতি। আরো অভিনয় করেছেন পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, এ কে আজাদ সেতুসহ অনেকে। পয়লা বৈশাখ উপলক্ষে চরকিতে মুক্তি পাচ্ছে ‘চা গরম’ সিনেমাটি। বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, আজ রাত ১২টা থেকে দর্শকরা এটি দেখতে পারবেন। সাইফুল্লাহ রিয়াদের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। সিনেমাটি নিয়ে শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘রিসার্চ, গল্প ও চিত্রনাট্যের জন্য আমরা কুলাউড়াতে চা বাগানে গিয়েছিলাম। আমরা তো আসলে চা বাগান সম্পর্কে খুব বেশি কিছু জানি না। সারফেস লেভেলে শ্রমিকদের বেতন, শিক্ষা পায় না, চিকিৎসা সুবিধা পায় না এগুলোই জানি। এগুলো ছাড়া তাদের মধ্যে এক ধরনের সুখও আছে। এ রকম অনেক শ্রমিককে আমরা পেয়েছি যে আসলে সারা জীবন এই চা বাগানেই থেকে যেতে চায়, কারণ এটাতেই সে খুশি। এমন শ্রমিকদের সঙ্গেও আমরা দেখা করেছি, যার জীবনে কোনো দুঃখ নেই, কারণ তার কাছে কেউ টাকা পায় না। তাই আমরা আসলে দুই দিকের গল্পই বলার চেষ্টা করেছি। সঙ্গে মিথ, রিচুয়াল তো আছেই।’ সাফা কবির বলেন, ‘চা গরম’ মূলত সেসব মানুষের গল্প, যারা সমাজের প্রান্তে থেকে প্রতিদিন লড়াই করে যাচ্ছে, কিন্তু যাদের কণ্ঠ আমরা খুব কমই শুনি। এই গল্পের মাধ্যমে আমরা প্রান্তিক শ্রমিকদের বাস্তবতা এবং সংগ্রামকে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে দর্শক তাদের আরো কাছ থেকে বুঝতে পারে। একই সঙ্গে, এটি সমতার একটি গল্প, একসঙ্গে এগিয়ে যাওয়ার গল্প। এখানে একটি খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা আছে—মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে। এই গল্পে আবেগ আছে, সংগ্রাম আছে, হাস্যরস আছে এবং আছে একে অপরের জন্য লড়াই করার শক্তি। ‘চা গরম; এমন একটি কাজ, যা দর্শকদের ভাবাবে এবং কিছুটা নাড়িয়ে দেবে বলে আমি বিশ্বাস করি।’

স্টার সিনেপ্লেক্সে আসছে ভয়ংকর এক ‘মমি’

যুক্তরাষ্ট্র–কানাডায় ‘দম’-এর দাপট

প্রকাশিত হলো ‘রইদ’-এর প্রথম গান, মুক্তি ঈদে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসবে যুবরাজের ‘অতল’

যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছে ‘দম’ লন্ডনের পথে ‘প্রেশার কুকার’

ছয় বছরের প্রস্তুতি শেষে শুরু হলো নুহাশের সিনেমা

বিদেশে তৈরি হচ্ছে বাংলা সিনেমার বাজার

৩ কোটির ঘরে ‘বনলতা এক্সপ্রেস’

নূরের সংগ্রাম থেকে ‘দম’-এর গল্প

আবার ইউরোপের পথে ‘দেলুপি’