হোম > বিনোদন > চলচ্চিত্র

ওটিটিতে মান্নার সিনেমা ‘হৃদয় থেকে পাওয়া’

বিনোদন রিপোর্টার

বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় প্রয়াত নায়ক মান্না অভিনীত সিনেমা ‘হৃদয় থেকে পাওয়া’ দেখা যাবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। সম্প্রতি ফেসবুকে এক পোস্টে আইস্ক্রিন লিখেছে, ‘বাবার সীমাহীন ভালোবাসা ও এক অমানবিক বাস্তবতার গল্প! বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মান্না অভিনীত শেষ সিনেমা মোহাম্মদ হোসেন জেমী নির্মিত ‘হৃদয় থেকে পাওয়া’ এখনই দেখুন আইস্ক্রিনে।

‘হৃদয় থেকে পাওয়া’ সিনেমায় সামাজিক ও মানবিক সম্পর্কের টানাপড়েন দেখানো হয়েছে। এতে মান্না ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, বাপ্পারাজ, মিশা সওদাগর, গুলশান আরা আক্তার চম্পা, কাজী হায়াৎ, শাহনুর, ঝুনা চৌধুরীসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা, বিপ্লব ও ড. সামির কাওয়াল। দুই যুগের বেশি সময় ঢাকাই চলচ্চিত্রে দাপিয়ে বেড়ানো মান্না পরিচিতি পেয়েছিলেন ‘গণমানুষের নায়ক’ হিসেবে।

ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে মারা যান মান্না। মান্না অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘সিপাহী’, ‘যন্ত্রণা’, ‘অমর’, ‘পাগলী’, ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘আম্মাজান’, ‘আব্বাজান’, ‘রুটি’, ‘দেশ দরদী’, ‘অন্ধ আইন’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, ‘মায়ের মর্যাদা’, ‘মা-বাবার স্বপ্ন’, ‘হৃদয় থেকে পাওয়া’ ইত্যাদি।

৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন মার্কিন অভিনেতা

অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিবর্তন, নতুন প্রজ্ঞাপন জারি

আন্তর্জাতিক অঙ্গনে ‘সাঁকোটা দুলছে’র অর্জন

৭টায় শপিং মল বন্ধ হলেও খোলা থাকবে সিনেমা হল

ঈদের কোন সিনেমার কত আয়

সিয়াম-বুবলীর ‘জংলি’ ওটিটিতে

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ ছবির প্রদর্শনী স্থগিত

১০৩ প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘রকস্টার’

ঈদে মুক্তির মিছিলে ৮ সিনেমা, হল মালিকরা বলছেন ‘ব্যাড কালচার’