হোম > বিনোদন > চলচ্চিত্র

ইতালিতে মুক্তি পেল শাকিব খানের ‘প্রিন্স’

বিনোদন রিপোর্টার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় থাকা শাকিব খান অভিনীত ‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ এবার পাড়ি দিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ঈদে মুক্তি পাওয়া অন্য সিনেমাগুলোর মতো এবার বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল আলোচিত এ সিনেমা।

ইতালির ভেনিস ও রোম শহরের দুটি প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী শুরু হয়েছে চলতি সপ্তাহে। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানিয়েছে, ইতালির এ প্রদর্শনীর মাধ্যমেই ‘প্রিন্স’-এর আপডেটেড ভার্সন দর্শকদের সামনে আনা হয়েছে।

দেশে মুক্তির সময় সিনেমার কারিগরি নানা সীমাবদ্ধতার কারণে যে জটিলতার সম্মুখীন হয়েছিল, সেগুলো কাটিয়ে নতুন সংস্করণে সিনেমাটি আরো নিখুঁতভাবে দর্শকদের সামনে উপস্থাপন করা হচ্ছে। ইতালিতে প্রদর্শনী উপলক্ষে সিনেমার অগ্রিম টিকিট বুকিং শুরু হলে ব্যাপক সাড়া পাওয়া যায় বলে পরিবেশকদের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, দেশে মুক্তির পর ‘প্রিন্স’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল।

বিশেষ করে সিনেমাটির সাউন্ড, কালার ও ভিএফএক্সের মান নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছিল। ঈদের সময় তাড়াহুড়ো করে সিনেমাটি মুক্তি দেওয়ার ফলে কাজ অসম্পূর্ণ ছিল বলে অভিযোগ করেন অনেক দর্শক।

যার ফলে রাজধানীর স্টার সিনেপ্লেক্সসহ অর্ধশত সিঙ্গেল স্ক্রিনে সিনেমার প্রদর্শনী প্রথমদিকে বন্ধ রাখা হয়েছিল। কিছু প্রেক্ষাগৃহে দর্শকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার পর শাকিব খান নিজেই সিনেমার ত্রুটিগুলোর জন্য দর্শকদের কাছে ক্ষমা চেয়েছিলেন। নব্বই দশকের ঢাকার পটভূমিতে এক গ্যাংস্টারের জীবনের টানাপোড়েন নিয়ে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

শাকিব খান ছাড়াও সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য, ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্য প্রমুখ। এখন দেশের বাইরের দর্শকদের কাছে আপডেটেড ভার্সনের ‘প্রিন্স’ কতটা সাড়া ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

জার্মানিতে পুরস্কার জিতল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ‘আলী’

এবার সারা দেশে মুক্তি পাচ্ছে ‘দম’

সংগ্রামী আতরবিবির গল্পে আসছে ‘আতরবিবি লেন’

হাওয়ার পর আসছে রইদ, ঈদে মুক্তির প্রস্তুতি

স্টার সিনেপ্লেক্সে আসছে ভয়ংকর এক ‘মমি’

যুক্তরাষ্ট্র–কানাডায় ‘দম’-এর দাপট

‘চা গরম’-এল ট্রেইলারে স্বপ্ন আর সংগ্রামের গল্প

প্রকাশিত হলো ‘রইদ’-এর প্রথম গান, মুক্তি ঈদে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসবে যুবরাজের ‘অতল’

যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছে ‘দম’ লন্ডনের পথে ‘প্রেশার কুকার’