হোম > বিনোদন > চলচ্চিত্র

‘গুলশানের চামেলী’তে ফিরছেন বাপ্পারাজ

বিনোদন রিপোর্টার

দীর্ঘ বিরতির পর আবারও নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। প্রযোজক ও পরিচালক এমডি ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’তে অভিনয়ের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।

পরিচালক এমডি ইকবাল বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। বাপ্পারাজের যুক্ত হওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক জানান, গল্প ও চরিত্র পছন্দ হওয়াতেই তিনি সিনেমাটিতে কাজ করতে সম্মতি জানিয়েছেন।

ইকবাল বলেন, ‘এখনই চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। তবে তার মতো একজন অভিজ্ঞ অভিনেতা সিনেমাটিতে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত।’

চলতি মাসের ২ তারিখে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে ‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এই মহরতের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয় সিনেমাটির মূল যাত্রা।

তারকাাবহুল এই সিনেমায় বাপ্পারাজের পাশাপাশি কেন্দ্রবিন্দুতে থাকবেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়াও এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আমিন খান, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর ও রোজিনাসহ ঢালিউডের একঝাঁক পরিচিত মুখ।

বাহুবলে প্রতিপক্ষের হামলায় পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু

সারের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

বন্যায় কয়েক মাইল ভেসে গেল ব্যাংকের লকার, এরপর লুটপাট

দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন সম্পর্কে সতর্ক থাকতে বললেন পটিয়ার এমপি এনাম

তজুমদ্দিনের প্রত্যন্ত গ্রামে ৫ শতাধিক শিক্ষার্থীর আশার আলো

আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হচ্ছে প্রদর্শনী ‘আনটোল্ড স্টোরি’

মুজিব কিল্লা এখন মাদকসেবীদের আস্তানা

‘জুলাই জাদুঘরে আংশিক প্রদর্শনী, ইতিহাস বিকৃতির পাঁয়তারা’