হোম > বিনোদন > চলচ্চিত্র

আবার রাফীর ছবিতে মিশা সওদাগর

বিনোদন রিপোর্টার

রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত ‘তুফান’ ছবিতে নজর কেড়েছিলেন মিশা সওদাগর। নতুন খবর হচ্ছে, তুফানের পর আবার রাফীর ছবিতে অভিনয় করছেন মিশা।

ইতোমধ্যে তিনি বেশিরভাগ শুটিং সম্পন্ন করেছেন। মূলত এবার নারীকেন্দ্রিক গল্পে ঈদের সিনেমা নির্মাণ করছেন রায়হান রাফী। তিনটি নারী চরিত্রের ভিন্ন ভিন্ন যাত্রা, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও বাস্তবতার কশাঘাতে এগিয়ে যাবে সিনেমার গল্প। এই তিন চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী, নাজিফা তুষি ও মারিয়া শান্ত।

জানা গেছে, ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত এই সিনেমার নাম ‘প্রেশার কুকার’। এই গল্পে কোনো নায়ক না থাকলেও রয়েছে পুরুষ চরিত্রের উপস্থিতি। শোনা গিয়েছিল, সেই চরিত্রে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীকে। তবে এটি ছিল কেবলই গুজব। এবার জানা গেছে, এ চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা মিশা সওদাগর।

যদিও এ নিয়ে এখনো সিনেমার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে বিশ্বস্ত একটি সূত্রে খবরটি নিশ্চিত হওয়া গেছে। সব ঠিক থাকলে সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’

প্রথমবারের মতো সিনেমায় রিচি

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড

মরিচঝাঁপির রক্তক্ষয়ী ইতিহাস নিয়ে আসছে ‘ফেউ কমপ্লিট সাগা’

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

‘আন্ধার’-এর মুক্তির আগেই নতুন সিনেমায় চঞ্চল, তুষি ও সিয়াম

ছাড়পত্র পেল দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’

চেহারা বদলের ভয়ংকর গল্প নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘ক্লেফেইস’