হোম > বিনোদন > চলচ্চিত্র

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

বিনোদন রিপোর্টার

২০১৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তির ১০ বছর পর এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে নির্মাতা রেদওয়ান রনির প্রশংসিত চলচ্চিত্র ‘আইসক্রিম’। সোমবার, ১৯ অক্টোবর রাত ১২টায় (অর্থাৎ ২০ অক্টোবর) সিনেমাটি চরকিতে এক্সক্লুসিভলি স্ট্রিমিং হতে যাচ্ছে।

‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছিল শরিফুল রাজ, নাজিফা তুষি ও কুমার উদয়ের। সম্পূর্ণ নতুন মুখ নিয়ে তৈরি এই সম্পর্কের গল্পের আবহ এবং অর্ণব ও মিনারের সুরের গানগুলো সেসময় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল।

দীর্ঘ এক দশক পর সিনেমাটি ডিজিটাল মাধ্যমে মুক্তি পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এর নির্মাতা ও কলাকুশলীরা।

রেদওয়ান রনি বলেন, ‘১০ বছর আগে একঝাঁক নতুন মুখ আর তরতাজা স্বপ্ন নিয়ে ‘আইসক্রিম’ বানিয়েছিলাম। সময়ের সাথে জীবনের সমীকরণ বদলালেও সিনেমার বিষয়টি আজও সমান প্রাসঙ্গিক। যারা প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পারেননি, এবার দেশের ভেতর ও বাইরে থেকে যেকোনো সময় চরকিতে তা উপভোগ করতে পারবেন।’

নাজিফা তুষি বলেন, ‘তখন মিডিয়া ইন্ডাস্ট্রি বা সিনেমার বড় ক্যানভাস—কিছু না বুঝেই শুধু অভিনয় করার ইচ্ছা থেকে কাজটা করেছিলাম। আজ দেখতে দেখতে ১০ বছর পার হয়ে গেল ভেবে অবাক লাগছে। তবে এত দিন পর দর্শকেরা আবার সিনেমাটি দেখতে পাবেন ভেবে খুব ভালো লাগছে।’

শরিফুল রাজ, ‘আজকের এই অবস্থানে আসার ভিত্তি ছিল ‘আইসক্রিম’। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর নার্ভাসনেস এবং রনি ভাইয়ের গাইডেন্স আজও আমার মনে জীবন্ত। দর্শকেরা চরকিতে আমার কেরিয়ারের একদম শুরুর দিনগুলোকে দেখতে পাবেন, এটি সত্যিই দারুণ এক অনুভূতি।’

রেদওয়ান রনির চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘আইসক্রিম’ প্রযোজনা করেছেন শুক্লা বনিক, রেদওয়ান রনি এবং সালমা আদিল। ছবিটির বিভিন্ন চরিত্রে রাজ, তুষি ও উদয় ছাড়াও অভিনয় করেছেন প্রয়াত এটিএম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম। অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি ও মিনার রহমানের কণ্ঠে সিনেমাটির গানগুলো দর্শক-শ্রোতাদের মাঝে এখনো জনপ্রিয়।

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’, মুক্তি শুক্রবার

ঢাকায় মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও গেমের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা

এবার হইচই-তে ‘প্রেশার কুকার’

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বিবাহিত জীবনে সুখী থাকার রসিক ‘রেসিপি’ দিলেন শুভ-কেয়া

প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’

ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র বাংলাদেশের ‘মাস্টার’