হোম > বিনোদন > চলচ্চিত্র

ঈদে ছোট পর্দায় ‘উৎসব’ ও ‘কাজল রেখা’র প্রিমিয়ার

বিনোদন রিপোর্টার

আয়-ব্যয়ের হিসাবে গত বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘উৎসব’ এবং গিয়াস উদ্দিন সেলিম নির্মিত প্রশংসিত সিনেমা ‘কাজল রেখা’ প্রথমবার দেখা যাবে ছোট পর্দায়। আসছে ঈদুল ফিতরে মাছরাঙা টেলিভিশনে দর্শক সিনেমা দুটি দেখতে পারবেন। টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, ঈদের দিন দুপুর ২টা ২০ মিনিটে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমাটি দেখা যাবে।

সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান, আফসানা মিমি, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামালসহ আরো অনেকে। গত বছর কোরবানি ঈদে মুক্তির পর থেকে বিরতিহীনভাবে সিনেমা হলে চলছে ‘উৎসব’। ঈদের মতো উৎসবে তাই এই সিনেমার প্রচার বাড়ির দর্শকদের বাড়তি আনন্দ দেবে বলে বিশ্বাস করে টেলিভিশন সংশ্লিষ্টরা।

ঈদের ৩য় দিন দুপুর ২টা ২০ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমা ‘কাজল রেখা’। ২০২৪ সালের রোজার ঈদে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করেন শরীফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, সাদিয়া আয়মান, রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসারসহ আরো অনেকে।

চারশ বছরের পুরোনো লোকগাঁথা মৈমনসিং গীতিকা অবলম্বনে নির্মিত হয়েছে ‘কাজল রেখা’। নেদারল্যান্ডস-এর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে প্রদর্শিত হয়েছিল এই সিনেমাটি। ‘কাজল রেখা’ সিনেমার শিল্পমান ও ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পাঠ্যসূচিতেও সিনেমাটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঈদের অনুষ্ঠানমালায় এই দুটি সিনেমা ছাড়াও প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিটে প্রচারিত হবে জনপ্রিয় পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা। ২য় দিন প্রচারিত হবে ২০২৩ সালের সবচাইতে ব্যবসাসফল সিনেমা, হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’।

শাকিব খান, ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম এই সিনেমায় অভিনয় করেন। ৪র্থ দিন প্রচারিত হবে গত বছরের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘জংলি’। এম রাহিম পরিচালিত এই সিনেমায় অভিনয় করেন সিয়াম আহমেদ, বুবলী, দীঘি।

৫ম দিন প্রচারিত হবে রায়হান রাফী পরিচালিত, শাকিব খান-মিমি চক্রবর্তী-মাসুমা রহমান নাবিলা অভিনীত ‘তুফান’। ৬ষ্ঠ দিন প্রচারিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত, চঞ্চল চৌধুরী-নাজিফা তুষি-শরিফুল রাজ অভিনীত ‘হাওয়া’। ৭ম দিন প্রচারিত হবে অনন্য মামুন পরিচালিত শাকিব খান-সোনাল চৌহান পরিচালিত ‘দরদ’।

ভয় আর রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আসছে বাংলাদেশে

অমর একুশে স্মরণে টিএসসিতে চলচ্চিত্র প্রদর্শনী

নির্বাচন উপলক্ষে বন্ধ স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস

একদিনে ৩ হলিউড সিনেমা বাংলাদেশে

নেদারল্যান্ডসে কত টাকা পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’

রটারড্যামে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’

বিশ্বমঞ্চে জায়গা করে নিলো জুলাই গণ-অভ্যুত্থানের সিনেমা

হেলিকপ্টারে ঝড়ের আভাস শাকিব খানের

চলচ্চিত্রে অনুদানের আবেদন জমার মেয়াদ বাড়ল ১ মাস

ঢাবিতে শুরু হচ্ছে আমার ভাষার চলচ্চিত্র