হোম > বিনোদন > চলচ্চিত্র

উত্তর আমেরিকায় প্রশংসিত বাংলাদেশের ‘মানুষের বাগান’

বিনোদন রিপোর্টার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনএবিসি উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতেছে ইমপ্রেস টেলিফিল্ম এর চলচ্চিত্র ‘মানুষের বাগান’। প্রবাসী বাঙালি দর্শকদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। উপস্থিত দর্শকরা বড় পর্দায় উপভোগ করেন প্রশংসিত এই চলচ্চিত্রটি।

পরিচালক আতিক জানান, সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাঁচটি গল্প নিয়ে এগিয়েছে ‘মানুষের বাগান’ এর কাহিনি। উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজারো বাঙালির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চার দিনব্যাপী এই বঙ্গ সম্মেলন। সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, নাটক এবং চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে উদযাপন করা হয় এ আয়োজনে।

এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘মানুষের বাগান’। বাংলাদেশের হয়ে পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার প্রীতি রহমান।

‘মানুষের বাগান, বছরের প্রথম ছবি হিসেবে সেন্সর ছাড়পত্র লাভ করে। ‘মানুষের বাগান’ ছবিতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, প্রসূন আজাদ, মুনিরা মিঠু, দিপান্বিতা মার্টি প্রমুখ। সিনেমার শিরোনামে একটি গান গেয়েছেন জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’।

এছাড়াও, এটি পরিচালক নূরুল আলম আতিকের লেখা একটি বই হিসেবেও প্রকাশিত হয়েছে।

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ধামুরা-শোলক সেতু

ধুনটে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর

নষ্ট আম দিয়ে তৈরি হচ্ছে নামিদামি কোম্পানির জুস

অর্থহীন যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়ের তালিকা দীর্ঘ করছেন ট্রাম্প

গফরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

ডিজিটাল দাসত্ব: ২১ শতকের নতুন ঔপনিবেশিকতা