হোম > বিনোদন > চলচ্চিত্র

১০৩ প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘রকস্টার’

বিনোদন ডেস্ক

মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত মেগাস্টার শাকিব খানের ‘রকস্টার’ ঈদের দিন থেকেই দেশজুড়ে ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে জেলা শহরের সিঙ্গেল স্ক্রিন—সব মিলিয়ে বড় পরিসরেই দর্শকের সামনে এসেছে ছবিটি।

আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’-এ এক রকস্টারের উত্থান, খ্যাতি, ব্যক্তিগত টানাপোড়েন ও পতনের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। মুক্তির আগে গান, পোস্টার ও প্রচারণায় আলোচনায় আসে সিনেমাটি। ঈদের হাফ ডজন ছবির ভিড়েও ‘রকস্টার’ নিয়ে দর্শকদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশজুড়ে সিনেমাটির হল বণ্টনের তালিকায় রাজধানী ঢাকায় ‘রকস্টার’ চলছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়—বসুন্ধরা সিটি, এসকেএস টাওয়ার (মহাখালী), সীমান্ত সম্ভার, সনি স্কয়ার (মিরপুর), মিলিটারি মিউজিয়াম ও উত্তরা সেন্টার পয়েন্টে। এছাড়া যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, টঙ্গীর সাবা সোহানা সিনেপ্লেক্স এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপেও মুক্তি পেয়েছে সিনেমাটি।

ঢাকার ঐতিহ্যবাহী একক প্রেক্ষাগৃহগুলোর মধ্যেও রয়েছে ‘রকস্টার’-এর উপস্থিতি। মধুমিতা, শ্যামলী, আজাদ, আনন্দ, গীত সিনেমা, সৈনিক ক্লাব ও বিজিবি অডিটোরিয়ামের মতো হলগুলোতেও চলছে ছবিটি। এছাড়া সাভারের সেনা অডিটোরিয়াম ও দিয়াবাড়ির ম্যাজিক মুভি থিয়েটারেও দর্শকরা দেখতে পারছেন সিনেমাটি।

পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে এটি।

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা

মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ মিলেছে

কক্সবাজারে ব্যাগভর্তি অস্ত্রসহ দু্ইজন আটক

১৪ বছর ধরে নিখোঁজ ইবির দুই শিক্ষার্থী, সন্ধান চেয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, একদিনে রেকর্ড ১০৯৭ আক্রান্ত

ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৩১৮ কোটি টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন

মানারাত ইউনিভার্সিটিতে ইইই, সিএসই ও এমএ ইন ইংলিশের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা