হোম > বিনোদন > চলচ্চিত্র

দর্শক চাহিদায় শো বাড়ছে ‘রাক্ষস’ সিনেমার

বিনোদন রিপোর্টার

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে দর্শকপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছে চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত ডার্ক-থ্রিলার সিনেমা ‘রাক্ষস’। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে দেখা গেছে ব্যাপক আগ্রহ। দীর্ঘ প্রস্তুতির পর বড় পর্দায় সিয়ামের এই নতুন অবতার দেখে মুগ্ধ হচ্ছেন ভক্তরা।

ঈদের দিন মাত্র ১৪টি শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রদর্শন শুরু হয়েছিল। তবে দর্শক চাহিদায় তা বেড়ে ২০-এর অধিক হয়েছে। এমন সাড়ায় উচ্ছ্বসিত সিনেমার কলাকুশলীরা।

সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার দ্বিতীয় সিনেমা, প্রথমটি ছিল ‘বরবাদ’। যেখানে অভিনয় করেছিলেন শাকিব খান। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘রাক্ষস’ সেই বরবাদ সিনেমারই ইউনিভার্স।

সিনেমাটিতে সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। পাশাপাশি আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে। সিনেমাটির বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

এ প্রসঙ্গে প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, ক্রমেই রাক্ষস ঘিরে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। প্রতিদিনই সিনেমাটির শো বাড়ছে। গত তিন দিনে সিনেমাটি থেকে দারুণ সাড়া পেয়েছি। এভাবে চলতে থাকলে দারুণ কিছু বয়ে আনবে রাক্ষস।

উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি এর আগে ‘বরবাদ’ প্রযোজনা করেছিল। চিত্রতারকা শাকিব খান অভিনীত সিনেমাটি ব্লকবাস্টার ব্যবসা করেছিল। শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন প্রযোজিত সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ে

ভারতে ফিলিস্তিনি শিশুকে নিয়ে নির্মিত সিনেমা প্রদর্শনে বাধা

স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ প্রদর্শনে জটিলতা

যেকোনো সময় মরে যেতে পারি: মাহিয়া মাহি

ঈদের বাজারে শাকিবের দাপট, মাল্টিপ্লেক্সই ভরসা

চলচ্চিত্র প্রযোজক মনির সিদ্দিকী মারা গেছেন

ঈদে মুক্তির তালিকায় ৫ সিনেমা

একটি বিড়াল আর দুই নিঃসঙ্গ মানুষের মায়ার গল্প ‘লাভ সিটার’

আনকাট সেন্সর পেল নিশোর ‘দম’, দেখতে পারবেন সব বয়সীরা

ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

‘মায়ের ডাক’ সিনেমার মহরতে মির্জা ফখরুল