হোম > বিনোদন > চলচ্চিত্র

হেলিকপ্টারে ঝড়ের আভাস শাকিব খানের

‘প্রিন্স’-এর ফার্স্টলুক প্রকাশ

বিনোদন রিপোর্টার

হেলিকপ্টারের পাশে দাঁড়িয়ে শাকিব খান, চোখে রোদচশমা, হাতে মিসাইল, দেখলেই বোঝা যায়, বড়সড় অ্যাকশন ধাঁচের কিছু আসছে। ঠিক এমন লুকেই ঈদের ছবি ‘প্রিন্স : ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’-তে হাজির হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই তারকা। সিনেমার মোশন পোস্টার প্রকাশের পর থেকেই ভক্তদের আগ্রহ তুঙ্গে।

মোশন পোস্টারের ট্যাগলাইন, “একটা শহর, একটা উপাখ্যান, ঢাকা এবার বলবে ‘প্রিন্স’র গল্প”। নির্মাতা সূত্রে জানা গেছে, রোমান্স ও অ্যাকশন, দুই ঘরানার মিশেল থাকবে সিনেমাটিতে। গল্পের পটভূমি নব্বইয়ের দশকের ঢাকা শহর। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।

দৃশ্যের ভিজ্যুয়াল নান্দনিকতা ফুটিয়ে তুলতে দলে যুক্ত হয়েছেন বলিউডের ‘অ্যানিম্যাল’খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। প্রযোজনায় রয়েছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। এদিকে শুটিংয়ের কাজে গত প্রায় ১০ দিন ধরে শ্রীলঙ্কায় অবস্থান করছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।

জানা গেছে, সেখানে মূলত রোমান্টিক দৃশ্যের শুটিং হয়েছে। ইউনিটের একটি সূত্র জানায়, নতুন জুটি হলেও ক্যামেরার সামনে দুজনই বেশ স্বাচ্ছন্দ্য। পর্দায় তাদের রসায়ন দর্শকের ভালো লাগবে বলেই আশা নির্মাতার। তবে ছবিতে শুধু রোমান্সই নয়, অ্যাকশন দৃশ্যেও দেখা যেতে পারে জ্যোতির্ময়ীকে।

নব্বইয়ের দশকের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্যদিকে সিনেমাটিতে শাকিব খানের আরেক নায়িকা হিসেবে থাকছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ।

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে জ্যোতির্ময়ী আগেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সহ-অভিনেতা হিসেবে শাকিব খুবই সহযোগিতাপূর্ণ এবং নিজের তারকা খ্যাতির কোনো ভাবই দেখান না।’

এখনও সিনেমার প্রায় ২০ দিনের শুটিং বাকি। পুরো ইউনিট দীর্ঘ সময় ধরে শ্রীলঙ্কায় শুটিং করছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শুধু খরচের বিষয় নয়, নব্বইয়ের দশকের আবহ ও লোকেশনগত মিল পাওয়ায় শ্রীলঙ্কাকে বেছে নেওয়া হয়েছে।

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার–উইটকফকে

ভেড়ামারায় বিদেশি ফল আনারকলির চাষ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

চন্দ্রনাথে বসছে লিফট, আধুনিক হবে সিঁড়ি: আসলাম চৌধুরী

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

রামগঞ্জে মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার অঙ্গীকার