হোম > বিনোদন > চলচ্চিত্র

সন্ধ্যা ৬টার পর সিনেমার সব শো বন্ধ ঘোষণা

বিনোদন রিপোর্টার

প্রেক্ষাগৃহ থেকে ঈদ উৎসবের রেশ না কাটতেই দর্শকদের জন্য এলো বেশ হতাশার খবর। কারণ, সন্ধ্যা ৬টার পর সব শো বন্ধ ঘোষণা করেছে রাজধানীর অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস। শনিবার প্রতিষ্ঠানটি এমন ঘোষণা দিয়েছে দর্শকদের প্রতি।

জানানো হয়েছে, তাদের এই সিদ্ধান্ত জারি থাকবে অনির্দিষ্ট সময়ের জন্য। এর মধ্যে অগ্রিম টিকিট যারা সংগ্রহ করেছেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে ব্লকবাস্টার কর্তৃপক্ষ। প্রেক্ষাগৃহের প্রাইম টাইম ধরা হয় সন্ধ্যা ৬টার পরের শোগুলোকে। সেটাই এখন বন্ধ হলো। কারণ হিসেবে কর্তৃপক্ষ জানাল, সরকারি সিদ্ধান্তের কথা।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের সাম্প্রতিক জরুরি নির্দেশনা অনুযায়ী রোববার থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব দোকান আর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

আরো জানানো হয়, রবিবার থেকে সন্ধ্যা ৬টার পর সংশ্লিষ্ট শোগুলোর জন্য যারা অগ্রিম টিকিট ক্রয় করেছেন, তাদের সবাইকে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে রিফান্ড প্রদান করা হবে। এদিকে ব্লকবাস্টারের এমন সিদ্ধান্তের পর আতঙ্ক ছড়িয়েছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সমুখী দর্শকমনেও। কারণ, সিংহভাগ সিনেমার দর্শক সন্ধ্যার পরেই প্রেক্ষাগৃহে ঢুকতে চান।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্তা মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‌‘আমরা সরকারি বিষয়টি সম্পর্কে অবগত আছি। সেটি নিয়ে পর্যালোচনা করছি। তবে আপাতত সোমবার (আজ) পর্যন্ত সন্ধ্যা ৬টার পরের সব শো আমরা স্থগিত করেছি। এর পরের সিদ্ধান্তগুলো আমরা ধারাবাহিকভাবে ওয়েবসাইটের মাধ্যমে জানাব।’

এই কর্মকর্তা আরো জানান, এই দুই দিনের শোয়ের টিকিট অগ্রিম বিক্রি করেনি প্রতিষ্ঠানটি। ফলে রিফান্ড জটিলতা থেকে মুক্ত থাকছে দর্শকরা। এদিকে স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টারের পথে দেশের অন্য প্রেক্ষাগৃহগুলোও হাঁটছে বলে জানা গেছে। যা সিনেমার চলমান বাজারে নতুন ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।

চেহারা বদলের ভয়ংকর গল্প নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘ক্লেফেইস’

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘চিরকুট’, মুক্তি শুক্রবার

ঢাকায় মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও গেমের সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

চলচ্চিত্রে দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি ফারুকীর, জানালেন নিজেকে নতুন করে আবিষ্কারের কথা

এবার হইচই-তে ‘প্রেশার কুকার’

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বিবাহিত জীবনে সুখী থাকার রসিক ‘রেসিপি’ দিলেন শুভ-কেয়া