হোম > বিনোদন > সংগীত

জেমসের নগর বাউলে এলো বড় পরিবর্তন

বিনোদন রিপোর্টার

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল নগর বাউল। মাহফুজ আনাম জেমসের এই দলের লাইনআপে এলো পরিবর্তন। ব্যান্ড ছেড়ে দিলেন গিটারিস্ট সুলতান রায়হান খান রানা। দেড় দশকের বেশি সময় নগর বাউলে বাজিয়েছেন এই গিটারিস্ট। দেশ-বিদেশের বহু কনসার্টের মঞ্চে জেমসের সঙ্গী ছিলেন তিনি। দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে সম্প্রতি ব্যক্তিগত কারণে দল ছেড়েছেন। অনেক দিন ধরেই নগর বাউলের সঙ্গে দেখা মিলছিল না রানার।

সর্বশেষ পয়লা বৈশাখ উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত কনসার্টেও নগর বাউলের সঙ্গে ছিলেন না তিনি। জেমসের সঙ্গে গিটার বাজাতে দেখা যায় এলিনকে। জানা গেছে, সুলতান রায়হান খান রানার জায়গায় ব্যান্ডে গিটারিস্ট হিসেবে যুক্ত হয়েছেন ইসমামুল ফরহাদ এলিন। এ বিষয়ে জেমসের মুখপাত্র রবিন ঠাকুর জানান, ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় দলকে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না রানা। তাই সবার সঙ্গে কথা বলে ব্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তার জায়গায় নগর বাউলে যুক্ত হয়েছেন এলিন। গত মার্চে আনুষ্ঠানিকভাবে নগর বাউলে যোগ দিয়েছেন ইসমামুল ফরহাদ এলিন। এর আগে ২০২০ সালে অতিথি আর্টিস্ট হিসেবে নগর বাউলে বাজানোর অভিজ্ঞতা আছে তার। এর আগে শূন্য ব্যান্ডের গিটারিস্ট হিসেবে পরিচিতি পেয়েছিলেন এলিন।

সর্বশেষ চিরকুট ব্যান্ডে অতিথি সদস্য হিসেবে যুক্ত ছিলেন। এক নজরে নগর বাউল ব্যান্ডের বর্তমান লাইনআপ: মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার) এবং ইসমামুল ফরহাদ এলিন (গিটার)।

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

বাবার প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে দিঠির ‘ঘড়ির কাঁটা’

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

প্লে-ব্যাকের অপেক্ষায় অনুপমা মুক্তি

ফের মঞ্চে ফিরছেন প্রীতম হাসান

অস্ট্রেলিয়ার মিউজিক চার্টে নিষিদ্ধ এআই-তৈরি গান