হোম > বিনোদন > সংগীত

একুশে ফেব্রুয়ারিকে ঘিরে স্বরলিপির গান

বিনোদন রিপোর্টার

আজ মহান একুশে ফেব্রুয়ারি। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত হয়েছে মিষ্টি কণ্ঠের সংগীতশিল্পী তানজিনা করিম স্বরলিপি’র কণ্ঠে ‘বাংলা আমার মায়ের ভাষা’ শিরোনামের একটি গান।

যে গানটিতে অনেক শিল্পীর মধ্যে স্বরলিপিও কণ্ঠ দিয়েছেন। শুধু তাই নয় অনেক শিল্পীর মধ্যে ভিডিওতেও ছিলেন স্বরলিপি। গানটি লিখেছেন ও সুর করেছেন সবুজ জামান। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটিতে স্বরলিপির সঙ্গে আরো গেয়েছেন শিল্পী, স্মরণ, প্রিয়াঙ্কা, রাইসা, জেমি ও সবুজ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শিমুল চৌধুরী।

এছাড়াও বিটিভিতে তানজিনা করিম স্বরলিপির কণ্ঠে দর্শক শ্রোতারা উপভোগ করেন ‘আমার ভাষাতে আমার আবেগ, আমার অধিকার’ গানটি। গানটি লিখেছেন এনামুল কবির সুজন। সুর সংগীত করেছেন সুমন কল্যাণ।

একুশে ফেব্রুয়ারিতে নিজের গাওয়া গান প্রসঙ্গে স্বরলিপি বলেন,‘ মহান একুশে ফেব্রুয়ারিতে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা। একুশে ফেব্রুয়ারি আমাদের গর্ব। মহান একুশকে ঘিরে বিটিভিতে আমারই গাওয়া একটি মৌলিক গান প্রচার হয়েছে। গানটির সঙ্গে সম্পৃক্ত থাকা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। আমার ভাষাতে আমার আবেগ, আমার অধিকার গানের কথাই যেন বুকের ভেতর এক অন্যরকম ভালো লাগার সৃষ্টি করে। সুমন কল্যাণ দা খুউব চমৎকার সুর করেছেন। যে কারণে গাইতেও ভীষণ ভালো লেগেছে। আর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ইউটিউবে প্রকাশিত আরেকটি গান হচ্ছে বাংলা আমার মায়ের ভাষা। গানটির কথা ও সুর ভীষণ আবেগতাড়িত করে তোলে। ধন্যবাদ গানের গীতিকার সুরকারকে এমন একটি চমৎকার গানে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।’

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

বাবার প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে দিঠির ‘ঘড়ির কাঁটা’

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

প্লে-ব্যাকের অপেক্ষায় অনুপমা মুক্তি

ফের মঞ্চে ফিরছেন প্রীতম হাসান

অস্ট্রেলিয়ার মিউজিক চার্টে নিষিদ্ধ এআই-তৈরি গান