হোম > বিনোদন > সংগীত

রুনা-বাপ্পার দ্বৈত কণ্ঠে তৈরি হলো বাংলা গজল

বিনোদন রিপোর্টার

গজলধর্মী নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। ‘অনায়াসে’ শিরোনামের এই গানে তার সঙ্গে আরো কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় বিষয়টি নিজেই জানিয়েছেন রুনা লায়লা।

তিনি বলেন, ‘আমি একটি নতুন গান নিয়ে আসছি আপনাদের জন্য। গানটি নতুন আঙ্গিকে— এটি বাংলা গজল। এমনটি মনে হয় আগে কখনো হয়নি।’

ভিডিও বার্তায় রুনা লায়লা জানান, ‘অনায়াসে’ শিরোনামের গানটি শুরুতে এককভাবে তার গাওয়ার কথা থাকলেও বাপ্পা মজুমদারের সুর ও কম্পোজিশন শুনে তিনি নিজেই একে দ্বৈতকণ্ঠে গাওয়ার প্রস্তাব দেন।

বরেণ্য এই শিল্পী বলেন, ‘বাপ্পা আমাকে বলেছিল, আন্টি, আপনার জন্য একটি গান করেছি। আপনি কি গাইবেন? আমি বলেছিলাম, অবশ্যই গাইবো।’

তবে গানটি শোনার পর সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি। তাঁর কথায়, ‘গানটি শুনে আমি আবার বাপ্পাকে ফোন করে বললাম, এই গানটা আমরা দুজনে একসঙ্গে গাই। ও প্রথমে অবাক হয়েছিল, বলেছিল— এটা কী বলছেন! পরে আমরা একসঙ্গে গানটি রেকর্ড করি।’

জানা গেছে, প্রায় এক বছর আগে বাপ্পা মজুমদারের বনানীর স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। রুনা লায়লার সঙ্গে একসঙ্গে গাইতে পারার প্রতিক্রিয়ায় বাপ্পা মজুমদার বলেন, এটা সত্যিই আমার জন্য অনেক স্পেশাল। স্বপ্ন সত্যি হল।

‘অনায়াসে’ গানটির কথা লিখেছেন গালিব হাসান। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ১৬ তারিখে গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন রুনা লায়লা।

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

বাবার প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে দিঠির ‘ঘড়ির কাঁটা’

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

প্লে-ব্যাকের অপেক্ষায় অনুপমা মুক্তি

ফের মঞ্চে ফিরছেন প্রীতম হাসান

অস্ট্রেলিয়ার মিউজিক চার্টে নিষিদ্ধ এআই-তৈরি গান