হোম > শিক্ষা > ক্যাম্পাস

শাকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা, ভোট গ্রহণ ২০ জানুয়ারি

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২৫জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট-গ্রহণ।

সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেসের সই করা তফসিল সাংবাদিকদের কাছে প্রেরণ করা হয়।

পুনঃতফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা পুনঃপ্রকাশ করা হবে ২৬ নভেম্বর। ২৯ নভেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ করা হবে।

১লা ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ২রা ও ৩রা ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।

৩রা ও ৪ঠা ডিসেম্বর মনোনয়নপত্র জমাদান।মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ ডিসেম্বর । ৭ ডিসেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত । ১০ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি গ্রহণ করা হবে। ১১ই ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট-গ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

হিডেন মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

বয়স বাড়লে কি কানে কম শোনা স্বাভাবিক

ময়ূর যেন সৌন্দর্যের রানি

আমার শিক্ষক এবং জুলাই সারথি

রূপসী সুন্দরবন

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাকবিভাগ কাজ করবে: আনাম

অ্যালগরিদম চিন্তাভাবনাও নিয়ন্ত্রণ করে

প্রযুক্তির সহায়তায় কনটেন্ট নির্মাণ

এআই যুগে সত্য-মিথ্যা তথ্য শনাক্তের উপায়