হোম > ফিচার

গলায় ফাঁস দিয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিনিধি, জবি

গলায় ফাঁস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ওই শিক্ষার্থীর নাম প্রত্যাশা মজুমদার অথৈ। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার বিকালে সূত্রাপুর থানাধীন এলাকায় সোহরাওয়ার্দী কলেজের পিছনে একটি ভাড়া মেসে এ ঘটনা ঘটে।

আনুমানিক ৬.৩০ তিনি মারা যান। মিডফোর্ড হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ড.রাজীব এ তথ্য নিশ্চিত করেন।

সহপাঠীদের থেকে জানা যায়, বিকালে ওই শিক্ষার্থীর মেস থেকে তার বয়ফ্রেন্ড তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট এবং পরে মিডফোর্ড হাসপাতালে নেয়। সন্দেহজনক হওয়াই ওই যুবক এখন সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে আছে। ওই যুবকের নাম ইয়াসিন মজুমদার।

ওই শিক্ষার্থীর মেসের সদস্য সোনালী সাহা বলেন, আমি মেসে ছিলাম না। ফোন পেয়ে পরে হাসপাতালে এসেছি।

বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড.ঝুমুর আহমেদ বলেন, মেয়েটা সাড়ে ৪ টা পর্যন্ত আমার সাথেই ছিল। এরপরই শুনি আত্মহত্যা করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.তাজাম্মুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আত্মহত্যা করেছে। তবে ওই যুবককে আটক করা হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশের মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমছে কেন

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫৭২

নুহাশ পল্লীর নির্জনে...

হেমন্ত ও শীতে পিঠাপুলির উৎসব

সাজগোজ-এর পথচলা

মহাকাশ থেকে টেক্সাসে উৎক্ষেপণ টাওয়ারে ফিরে এলো স্পেসএক্সের স্টারশিপ

শূন্যে স্টারশিপকে কব্জায় নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স

দেশের প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, নিয়ন্ত্রণে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার

প্রথমে তিতা লাগলেও পরে কফি ভালো লাগে কেন