হোম > ফিচার

ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসাই হবে শহীদদের প্রতি প্রকৃত সম্মান

আতিকুর রহমান নগরী

১৬ ডিসেম্বর—বাঙালি জাতির ইতিহাসে গৌরব, আত্মত্যাগ আর মুক্তির অনন্য এক দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর এই দিনেই অর্জিত হয়েছিল আমাদের কাঙ্ক্ষিত বিজয়।

বিজয় দিবস শুধু একটি রাষ্ট্রীয় উৎসব নয়; এটি তরুণ প্রজন্মের চেতনা, দায়িত্ব ও স্বপ্নের প্রতীক। ক্যাম্পাস প্রাঙ্গণে দাঁড়িয়ে এই দিন আমাদের নতুন করে মনে করিয়ে দেয়—স্বাধীনতার মূল্য, সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস এবং একটি ন্যায্য, মানবিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার। সবার মতামত তুলে ধরেছেন উম্মে কায়নাত আফরাহ।

স্বাধীনতা শুধু স্মৃতিতে নয়, প্রতিটি স্তরে যেন বাস্তব রূপ পায়

১৬ ডিসেম্বর আমাদের চূড়ান্ত বিজয়ের দিন। স্বাধীনতা অর্জনের এত বছরে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে টিকে আছে, বিশ্বের দরবারে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এবং অবস্থান তৈরি করার জন‍্য কাজ করে যাচ্ছে এটিই আমাদের প্রাপ্তি। মুক্তিযুদ্ধের প্রকৃত প্রত‍্যাশায় আমরা তেমন কিছুই বাস্তবায়ন করতে পারিনি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এই বিষয়গুলো এখনো প্রবলভাবে অনুপস্থিত। তাছাড়া দুর্নীতি, বৈষম্য, বেকারত্ব, রাজনৈতিক মিথ্যাচার, দোষারোপের রাজনীতি, গণতান্ত্রিক সংকট ও নৈতিক অবক্ষয় আমাদের বড় বাধা এবং পতিত স্বৈরাচার এবং ক্ষমতালোভী গোষ্ঠী দেশকে কিছু অপ্রাসঙ্গিক ইস‍্যু তৈরি করে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। প্রত‍্যাশা থাকবে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র, কার্যকর গণতন্ত্র এবং আইনের শাসন। স্বাধীনতা যেন শুধু স্মৃতিতে নয়, নাগরিক জীবনের প্রতিটি স্তরে যেন বাস্তব রূপ পায়।

মো. কাজী জিয়া উদ্দিন বাসিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ঈদের সকালে মিষ্টি খাবার

নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক হলেন অধ্যাপক ডা. নুরুজ্জামান

কোরবানির আগে ফ্রিজ প্রস্তুত তো...

ঝরনার নাম তোজেংমা

বিটস্পিয়ারহেড-এআইআর মিডিয়া-টেক অংশীদারিত্বে কনটেন্ট নির্মাতাদের নতুন সুযোগ

হাম মোকাবিলায় সমন্বিত রোডম্যাপ দিলেন তাসনিম জারা

হামে আক্রান্ত ৯৯ শতাংশ রোগীই পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠে

আজারবাইজান যাচ্ছে ওয়ার্ল্ড লিংকআপের প্রতিনিধিদল

ঢাকার শিশুরা দিনে স্ক্রিনে কাটায় পাঁচ ঘণ্টা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা