হোম > ফিচার

ফেসবুক, অ্যাপল ও গুগলের ১৬০০ কোটি পাসওয়ার্ড ফাঁস

আতিকুর রহমান নগরী

সাইবারনিউজ (Cybernews) নামের একটি সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠানের তদন্তে উন্মোচিত হয়েছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা, যেখানে অন্তত ১৬ বিলিয়ন ব্যবহারকারীর লগইন তথ্য, পাসওয়ার্ড এবং সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাইবারনিউজের একদল গবেষক চলতি বছরের শুরু থেকেই তথ্য ফাঁস বা চুরির বিষয়ে তদন্ত করে আসছেন। তদন্তে তাঁরা বিশাল আকারের ডেটা চুরির প্রমাণ খুঁজে পেয়েছেন এবং এর ফলে প্রায় প্রতিটি বড় অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

লগইন তথ্য ও পাসওয়ার্ড চুরির শিকার হওয়া প্ল্যাটফর্মের তালিকায় আছে ফেসবুক, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট, গুগল, অ্যাপলের মতো বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নামও।

চুরি বা ফাঁস হওয়া এই বিশাল পরিমাণ তথ্যের একটি বড় অংশই বেহাত হয়েছে ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়ে। অর্থাৎ, আক্রান্ত ডিভাইসে ক্ষতিকারক (ম্যালিশিয়াস) সফটওয়্যার ব্যবহারকারীর অজান্তেই চুপিসারে সংগ্রহ করেছে ইউজারনেম, পাসওয়ার্ডসহ অন্যান্য সংবেদনশীল গুরুত্বপূর্ণ তথ্য।

ব্যবহারকারীদের ফাঁস হওয়া তথ্যের মধ্যে আছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ভিপিএন, ডেভেলপার টুল, অনলাইন সার্ভিস ও বিভিন্ন সরকারি পোর্টালের লগইন তথ্য ও পাসওয়ার্ড।

বাংলাদেশের মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমছে কেন

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫৭২

নুহাশ পল্লীর নির্জনে...

হেমন্ত ও শীতে পিঠাপুলির উৎসব

সাজগোজ-এর পথচলা

মহাকাশ থেকে টেক্সাসে উৎক্ষেপণ টাওয়ারে ফিরে এলো স্পেসএক্সের স্টারশিপ

শূন্যে স্টারশিপকে কব্জায় নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স

দেশের প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, নিয়ন্ত্রণে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার

প্রথমে তিতা লাগলেও পরে কফি ভালো লাগে কেন