হোম > ফিচার

ভোট দিলেন সাদিক কায়েম

ডাকসু নির্বাচন

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা শুরু হয় ভোটগ্রহণ। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হচ্ছে।

এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।

বাংলাদেশের মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমছে কেন

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫৭২

নুহাশ পল্লীর নির্জনে...

হেমন্ত ও শীতে পিঠাপুলির উৎসব

সাজগোজ-এর পথচলা

মহাকাশ থেকে টেক্সাসে উৎক্ষেপণ টাওয়ারে ফিরে এলো স্পেসএক্সের স্টারশিপ

শূন্যে স্টারশিপকে কব্জায় নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স

দেশের প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, নিয়ন্ত্রণে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার

প্রথমে তিতা লাগলেও পরে কফি ভালো লাগে কেন