হোম > ফিচার

নিশাত মেহেদীর গল্প

ওমর শাহেদ

অনলাইন ব্যবসা শুরু করেছিলেন মোটে ১০ হাজার টাকা দিয়ে। অবস্থা এখন তার পুরোপুরি বদলে গেছে। ’দীঘল’ ও ’আচারি’ নামের দুটি অনলাইন উদ্যোগের কর্ণধার নিশাত মেহেদী। এই উদ্যোক্তাকে নিয়ে লিখেছেন ওমর শাহেদ

নামে আমার কিন্তু কাজ তো আমরা দুজন একসঙ্গে করছি। আমি নিশাত মেহেদীÑআমার দুটো উদ্যোগ রয়েছে। একটি হলো দীঘল। আরেকটি হচ্ছে আচারি। আমাদের দীঘলের যাত্রা শুরু ২০১৭ সাল থেকে। পুরো একটি বছর আমরা গবেষণা ও উন্নয়নের কাজ করি। এর পরের বছর থেকে আমরা যাত্রা শুরু করি। দীঘল ও আচারি দুটোই অনলাইননির্ভর ব্যবসা। আমাদের প্রাতিষ্ঠানিক অর্থে কোনো দোকান নেই। ২০২১ সাল থেকে খুঁত একটি প্রতিষ্ঠান আছে- ওখানে একটি কর্নার বা স্পেস ভাড়া নিয়ে আমাদের পণ্যগুলো রাখছি। এখন বর্তমানে এটার নাম হাটকাহন। এটি হলো ঢাকার ধানমন্ডি ৭ অরচার্ড পয়েন্টের ঠিক পেছনে। আমাদের মতো টোটাল ৩২টি উদ্যোগ ওখানে আছে। প্রথমে আমাদের একটি পণ্য ছিল। সেটি হলো দীঘল হারবাল হেয়ার ওয়েল। আস্তে আস্তে সব পণ্যই ঠাঁই পেয়েছে।

আমার পড়ালেখা অনার্স আইন বিষয়ে। আমি চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব ল পাস করেছি। এরপর ঢাকায় চলে আসি। আইন পেশায় মিরপুর থেকে আসলে পল্টনে গিয়ে কাজ করার জায়গাটি আমার জন্য খুব সমস্যা হয়ে গিয়েছিল। এরপর নিজে কিছু পারসোনালি চুল পড়ার সমস্যার মুখোমুখি হয়েছিলাম। তখন আমার স্বামী বলল- যেহেতু তুমি নিজের সমস্যার সমাধানের জন্য হারবাল পণ্য ব্যবহার করছোÑতাহলে কেন সেটি ব্যবসা হিসেবে নেবে না? আমরা দুজনেই চুল অনেক বেশি ভালোবাসি। আমাদের মধ্যে আলাদা একটি ভালোবাসার জায়গা হলো চুলের। উদ্যোগের শুরুটি কিন্তু আমার স্বামীর কাছ থেকে পাওয়া, কাজগুলো তখন সেই করেছে। অনলাইনে পেজ খোলা, লোগো তৈরি- এই কাজগুলো সে করে দিয়েছে। ২০১৮ সালে আমাদের ইনস্টাগ্রাম দিয়ে যাত্রা শুরু হয়েছে। ১০ হাজার টাকার ছোট্ট পুঁজি নিয়ে শুরু করি। সেটিও আমার স্বামীর কাছ থেকে ধার নেওয়া। এই ১০ হাজার টাকার লগ্নি আমাদের সে মাসেই ফেরত আসে। সেটি থেকে আমরা আবার রোলিং ক্যাপিটাল তৈরি করতে সক্ষম হই। এটি আমাদের প্রতিষ্ঠানের পরিচয়বাহী পণ্য থেকে আসেÑদীঘল হারবাল হেয়ার অয়েল। এখন অবশ্য আমাদের পরিচয়বাহী অনেক কয়টি পণ্য রয়েছে। ছেলেদের জন্য তেল রয়েছে, বাচ্চাদের জন্য বেবি হেয়ার অয়েল রয়েছে। এগুলোর সবগুলো আমরা নিজেরাই তৈরি করি। সবগুলোই গবেষণা ও উন্নয়নের পর আমরা বাজারে এনেছি। এ ছাড়া অনেকগুলো পণ্য আছে আমাদের, যেমনÑএসেনশিয়াল অয়েল রয়েছে। ৯ ধরনের অয়েলস রয়েছে। এরপর চিরুনি রয়েছে- কাঠের। মেহেদি গুঁড়া, হেয়ার প্যাক আছে। এই হেয়ার প্যাক বাজারে এনেছি তেল আনার দুই বছর পর। অনেক পণ্য আছে, যেগুলো তেল আকারে বাজারে আনা সম্ভব নয়। হেয়ার প্যাক এনে খুব ভালো সাড়া পাই, বিশেষ করে ড্র্যানড্রফের ক্ষেত্রে। হারবাল পণ্যের একটি বিশেষত্ব হলো- এগুলো প্রাকৃতিক, দীর্ঘদিন ব্যবহার করলে একটি ভালো ফল পাবেন। রাতারাতি কোনো ফল আসবে না। এটি হয় তিন থেকে চার মাস, কারো ক্ষেত্রে চার থেকে পাঁচ মাস। এটি আপনার বর্তমান চুলের অবস্থা কেমন, এর ওপর নির্ভর করে।

এই যাত্রাটিতে আমাদের ইনস্টাগ্রামে খুব ভালো একটি সাড়া এসেছিল। আমাদের তখনকার সময় মেহজাবীন, প্রভার মতো তারকারা পণ্যগুলো খুব ভালো বলেছেন। তারা আমাদের স্টোরি শেয়ার করেছেন, নিয়মিতভাবে আমাদের পণ্যগুলো কিনে নিয়ে ব্যবহার করেছেন। একজন তারকাকে দেখলে আম-জনতা খুব বেশি উৎসাহিত হন বুঝতে পারি। আর তখন বাজারটি এখনকার মতো এত প্রতিযোগিতাপূর্ণ ছিল না। এখন যেমন চাইলেই অনেকগুলো হেয়ার রিলেটেড পেজ পাবেন, যারা হেয়ার অয়েলের সঙ্গে অনেকে আলাদা পণ্য নিয়ে এসেছেন।

দীঘল বরাবরই চুল সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করে এসেছে। এখন স্কিনবিষয়ক কিছু সাজেশন আমরা দিয়ে থাকি। সেগুলোতেও আমাদের পণ্যগুলোর মধ্যেই থাকার চেষ্টা করি। যেমনÑএসেনশিয়াল অয়েলের মাধ্যমে, অন্য কোনো কিছুর মাধ্যমে নয়।

আর আচারির যাত্রা খুব বেশি লম্বা সময় নয়। এটি দুবছর শেষ করে তিন বছরে পড়েছে। আচার সবাই কমবেশি খুব পছন্দ করেন। আমাদের বেশ কিছু নিজস্ব জনপ্রিয় আচার আছে। যেমনÑতিন তিড়িং। এটি হলো কাঁচা তেঁতুলের মোরব্বা ফর্ম। যেমন- চিংড়ি মাছের বালাচাউল। এটি আমরা দুবলার চরের চিংড়ি থেকে করি। আমার শ্বশুরবাড়ি চট্টগ্রামে। আমরা সোর্স খুঁজেছি, দুবলার চরে গিয়েছি। সেখান থেকে জেলেদের মাধ্যমে আমরা চিংড়ি সরবরাহ করি।

আমি সৌভাগ্যবতী- যেহেতু আমার স্বামী আমাকে সবসময় সমর্থন দিয়ে চলেছে। আমাকে আমার নিজের পরিবার, আমার স্বামীর পরিবারও এই বিষয়গুলোতে সমর্থন দিয়ে এসেছে। যেকোনো সময় আমি বললে আমার স্বামী তার কাজ ফেলেও আমার সঙ্গে চলে যায়। এ বিষয়গুলোয় আমি অনেক সমর্থন পেয়ে এসেছি।

আরেকটি বিষয় হলো- ‘মানুষের বা সমাজের তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হওয়াÑএত পড়ালেখা করেছো, পড়ালেখা দিয়ে কী হবে, এখন তুমি সেই তেল বিক্রি করছো; একটি মেয়ে ব্যবসা করবে, সেটি এখনো আমাদের সমাজে অনেকে স্বাভাবিকভাবে নিতে পারে না।’

একটি ঘটনা বলি, ‘আমরা সাড়ে ৫ বছরের মতো এই বাসায় ভাড়া আছি। গত সপ্তাহে হঠাৎ করে বাড়িওয়ালা বাসা ছেড়ে দিতে বলেন। কেন, জানতে চাইলে তিনি বলেন, এখানে থেকে ব্যবসা করা যাবে না। এসব বাধা আমরা নিয়মিত মোকাবিলা করি। আমি ব্যক্তিগতভাবে এগুলো খুব পজিটিভভাবে নিই। আমার কাছে মনে হয় বাধা থাকবে, এগুলো মোকাবিলা করতে হবে।’

ক্রেতা পাওয়ার বিষয়টি হলো- আমাদের তেল ব্যবহার করে কেউ উপকার পেলে তিনি নিজে গিয়ে আরেকজনকে বলছেন। আমাদের ৯৯ শতাংশ ক্রেতাই আরেক ক্রেতার রেফারেন্সে আসেন। এখন বাজারে নিজের উপস্থিতি ও ব্যবসা চালানোর জন্য সবাই অ্যাড চালাচ্ছেন, সে জায়গা থেকে আমরা অ্যাড রান করছি। আমাদের যাত্রা শুরুকালে কোনো ধরনের বিজ্ঞাপন ছিল না, পেজ প্রমোশন ছিল না। তবে আমরা আমাদের কোয়ালিটি মেইনটেইন করেছি। সেটির হাত ধরে আজকের এই জায়গায় এসেছি। একটি জায়গায় আটকে না থেকে যাতে সামনে এগোতে পারি, সে জন্য অ্যাড করি, চোখের সামনে একটি পণ্য থাকলে সেটিই ক্রেতারা কিনবেন, এই জায়গা থেকে বেরিয়ে সবগুলো পণ্য তাদের সামনে আনার জন্য বিজ্ঞাপন দিই।

আমরা এখন ফেসবুকেও খুব ভালো সাড়া পাচ্ছি। ইনস্টাগ্রামটি এখনো আছে। হোয়াটসঅ্যাপটিতেও কাজ করছি। কল সেন্টারে বা হেল্পলাইনে কল করে আপনারা যেমন একটি সাপোর্ট পান, ওই সার্ভিসটিও দিয়ে আসছি। যাতে এমন না হয়, আজকে আপনি তেলটি কিনেছেন, কোনো সমস্যার মোকাবিলা করলে আপনাকে কী উদ্যোগ নিতে হবে, সেটি নিয়ে যেন আপনি দিশাহারা না হোন। ছেলে ও মেয়ে উভয়েরই তার চুলটাকে কীভাবে ভালো দেখাবে, কীভাবে সুন্দর গুছিয়ে রাখবেÑএ ধরনের ইস্যু থাকে। এই সাপোর্টটি আমরা দিই। আমাদের হেল্পলাইনে, আমাদের একটিই নম্বরÑসেখানে কল করলে বা হোয়াটসঅ্যাপে কল করলে আমরা তাকে সাহায্য করি।

ডায়াবেটিসের প্রাথমিক ঝুঁকি শনাক্ত করবে হুয়াওয়ে ওয়াচ

পাহাড়ি জনপদে শিক্ষা ও সংস্কৃতির আলো ছড়িয়ে দিচ্ছে মোহিনী সৃজনশীল পাঠাগার

রহস্যে ঘেরা ইস্টার দ্বীপ

ইঁদুরের প্রতিশোধ

হোয়াটস অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো যাবে

ক্যানসারের ঝুঁকি জনপ্রিয় ব্র্যান্ডের হেডফোনে

গর্ভবতী নারীরা নিরাপদে রোজা রাখবেন যেভাবে

রিলস-টিকটক সংস্কৃতির প্রভাব

ভ্রমণের সঙ্গী পকেট ওয়াইফাই

প্রযুক্তিতে নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা