হোম > ফিচার

কিউএস সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিং ২০২৬ এর শীর্ষে গাকৃবি

আতিকুর রহমান নগরী

যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৬ এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় ও পাবলিক-প্রাইভেট মিলিয়ে পঞ্চম স্থান দখল করে এক অনন্য গৌরবের স্বাক্ষর রেখেছে।

গত ১৮ নভেম্বর, ২০২৫ তারিখে কিউএস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এ অনবদ্য স্বীকৃতি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের গতিশীল নেতৃত্ব, দূরদর্শী চিন্তা, মানবিক দৃষ্টিভঙ্গি ও সৃজনশীল কর্মপরিকল্পনার একটি উজ্জ্বল প্রতিফলন। উপাচার্যের নেতৃত্বে মাত্র এক বছরের মধ্যে যে ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে এই নতুন র‌্যাঙ্কিং তা আরও এক ঐতিহাসিক মাত্রায় সমৃদ্ধ করলো।

এবারের র‌্যাঙ্কিংয়ে সারা বিশ্বের ১ হাজার ৯৯৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের মোট ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। প্রকাশিত তালিকায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরেই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান রয়েছে।

এর আগে কিউএস এর প্রকাশিত র‌্যাঙ্কিংগুলোতেও গাকৃবির ঈর্ষণীয় অবস্থান ছিলো। সার্বিক বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংস ২০২৬ এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক অর্জন শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের দিন-রাতের পরিশ্রম, সততা, নিষ্ঠা এবং স্বপ্নের সম্মিলিত প্রচেষ্টার ফসল।

তবে আমরা এখানেই থেমে থাকব না। আমাদের সামনে আরও দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। খুব শীঘ্রই দূরদর্শী ও সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে কিউএসসহ আন্তর্জাতিক সকল র‌্যাঙ্কিংয়ে বৈশ্বিক পর্যায়ে ১০০-২০০ তম এর ভেতরে প্রবেশ এবং দেশের প্রথম স্থানে উঠে আসা এটাই আমাদের পরবর্তী লক্ষ্য।”

ভাইস-চ্যান্সেলর আরো বলেন, “বিশ্বের প্রায় দুই হাজার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতায় আজকের এ গৌরবময় অবস্থানে উঠে আসা গাকৃবির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশ কৃষিনির্ভর একটি দেশ, আর কৃষির ভবিষ্যৎ নির্ভর করছে গবেষণা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের ওপর। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সেই ভবিষ্যৎকে আলোকিত করতে আজ আগের চেয়ে শতগুণে আরও বেশি অঙ্গীকারবদ্ধ। আমি গাকৃবির পরিবারের প্রতিটি সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।”

উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাঙ্কিং ২০২৫ এবং ২৬ এর বিভিন্ন ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি প্রথম স্থান অর্জন করেছে। একই সাথে উরি র‌্যাঙ্কিং ২০২৫ এ ডেভেলপমেন্ট এন্ড অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি ৭৭তম অবস্থানে রয়েছে যা জাতীয়ভাবে প্রথম।

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ২৫০, আক্রান্ত ৮২ হাজার ৭৬১

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১১১৪, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৪২

নিয়ম ভঙ্গের অভিযোগে ওপেনএআইয়ের ৩ গবেষক বরখাস্ত

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৭৮

জীবনের লক্ষ্য ও বাস্তবতা নিয়ে তরুণীদের ভাবনা

অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থায় ইডেনকন্যাদের অংশগ্রহণ

স্তন ক্যানসারের ঝুঁকি: সচেতনতায় দূর হবে উদ্বেগ

কেন লেজার দিয়ে কৃত্রিম তারা বানাচ্ছেন জ্যোতির্বিদরা

জীবনভর সুস্থ ফুসফুসের অঙ্গীকার

সকালের নাশতায় কী খাবেন