হোম > শিক্ষা > ক্যাম্পাস

আগামী জানুয়ারি থেকে ‘বিশেষ বৃত্তি’ পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থ কমিটিতে সম্প্রতি ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ অনুমোদিত হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী বছরের জানুয়ারি মাস থেকে এই বিশেষ বৃত্তি পেতে শুরু করবেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের কাছ থেকে বৃত্তির আবেদন আহ্বান করা হবে। অক্টোবরের মধ্যেই বৃত্তি-প্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বৃত্তির প্রথম কিস্তি জানুয়ারি ২০২৬ সালের মধ্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। তবে এই বৃত্তির কার্যকারিতা জুলাই ২০২৫ থেকে শুরু হবে এবং ওই সময় থেকে হিসাব করে অর্থ প্রদান করা হবে (এরিয়ার সহ)।

এছাড়াও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যান্টিনে খাবারের মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অচিরেই ক্যান্টিনে এর দৃশ্যমান উন্নতি লক্ষ্য করা যাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে, যাতে এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হতে পারে।

হিডেন মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

বয়স বাড়লে কি কানে কম শোনা স্বাভাবিক

ময়ূর যেন সৌন্দর্যের রানি

আমার শিক্ষক এবং জুলাই সারথি

রূপসী সুন্দরবন

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাকবিভাগ কাজ করবে: আনাম

অ্যালগরিদম চিন্তাভাবনাও নিয়ন্ত্রণ করে

প্রযুক্তির সহায়তায় কনটেন্ট নির্মাণ

এআই যুগে সত্য-মিথ্যা তথ্য শনাক্তের উপায়