হোম > ফিচার

জবি শিক্ষার্থী জুবায়েদের ক্যাম্পাসে প্রথম জানাজা

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হুসাইনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ চত্বরে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় জুবায়েদের বাবা মো. মোবারক হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা অংশ নেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেন, গতকাল নৃশংসভাবে জুবায়েদকে হত্যা করা হয়েছে। গত এক মাসে ঢাকায় ছাত্রদলের চার নেতাকে হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকাণ্ডকে কোনোভাবেই মেনে নিতে পারি না। আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তাই রাজনৈতিক রূপ দিতে চাই না। তবে আমরা দাবি জানাই দ্রুত সময়ের মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে।

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, আমার শিক্ষার্থী জুবায়েদ আজ আমাদের সামনে শুয়ে আছে এটা আমরা কল্পনাও করতে পারি না। সমাবর্তনে তার মাথায় ক্যাপ পরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ তাকে জানাজায় দেখছি। তার বাবা-মা তাকে পড়াশোনার জন্য পাঠিয়েছিলেন, লাশ হিসেবে ফিরে এলো। আমরা দ্রুত বিচার দৃশ্যমান দেখতে চাই।

জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জুবায়েদ খুবই ভালো ছেলে ছিল। সে মাঝে মাঝে আমার কাছে আসতো, খুব বিনয়ী আচরণ করতো। এমন একটি ছেলের শত্রু থাকতে পারে এটা আমাদের কল্পনার বাইরে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

জুবায়েদের বাবা মো. মোবারক হোসেন বলেন, আমি চেয়েছিলাম আমার ছেলে লেখাপড়া করে বড় মানুষ হবে। আজ সে লাশ হয়ে আছে। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। যারা গতকাল আমার ছেলের জন্য সংগ্রাম করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

চোখেমুখে শোকের ছাপ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা জানাজা শেষে জুবায়েদের বিদায় জানায়।

নুহাশ পল্লীর নির্জনে...

হেমন্ত ও শীতে পিঠাপুলির উৎসব

সাজগোজ-এর পথচলা

মহাকাশ থেকে টেক্সাসে উৎক্ষেপণ টাওয়ারে ফিরে এলো স্পেসএক্সের স্টারশিপ

শূন্যে স্টারশিপকে কব্জায় নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স

দেশের প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, নিয়ন্ত্রণে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার

প্রথমে তিতা লাগলেও পরে কফি ভালো লাগে কেন

ডেঙ্গু প্রতিরোধসহ মাদারীপুরে পাঠকমেলার নানা কর্মসূচি

ইবিতে পাঠকমেলার সদস্য সংগ্রহ শুরু