হোম > ফিচার

ডেঙ্গুতে ভর্তি রোগী ছাড়াল ৯৭ হাজার, মৃত্যু ৫৩২

স্পোর্টস রিপোর্টার

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৭ ঘণ্টায় ৪৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ১৫৯ জনে। আর মৃত্যু হয়েছে ৫৩২ জনের।

সোমবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৭৬ জন, ঢাকা বিভাগে ৯৩ জন, ময়মনসিংহে ১২ জন, চট্টগ্রামে ৫৭ জন, খুলনায় ৪২ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে চারজন এবং বরিশাল বিভাগের হাসপাতালে ২৯ জন ভর্তি হয়েছেন। এসময় সিলেট বিভাগে কেউ ভর্তি হয়নি।

অপরদিকে গত এক দিনে যে ব্যক্তি মারা গেছেন, তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছের ১ হাজার ৯৯৪ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮১৪ জন; আর ১ হাজার ১৮০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৮ হাজার ২৯৮ জন ঢাকার বাইরের। আর ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৮৬১ জন।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বর মাসে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

ডিসেম্বরের প্রথম ১০ দিনে ৫৬৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ৪৪ জনের।

জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, এর মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে আটজনের।

জুলাই মাসে ২ হাজার ৬৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ৬ হাজার ৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

বেশি আলু খেলে কি সত্যিই গ্যাসের সমস্যা হয়? কী বলছেন বিশেষজ্ঞরা

ফিজিওথেরাপিস্টের ওপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম এম-ট্যাবের

অন্ধত্বের ৮০ শতাংশের জন্য দায়ী ছানি, নতুন রোগী লক্ষাধিক

সোনালু গ্রীষ্মের সোনাঝরা সৌন্দর্য

প্রজাপতির বেড়ে ওঠা

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা

যেসব কারণে কমে যেতে পারে স্মৃতিশক্তি

বর্জ্য থেকে জ্বালানি

মহাকাশের বিস্ময় ‘রেড স্প্রাইটস’

রাস্তায় এআই ক্যামেরায় সাফল্য