হোম > ফিচার > ক্যাম্পাস

রাকসুর গ্যাজেট প্রকাশ আজ, শপথ ২৬ অক্টোবর

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে আজ। আগামী ২৬ অক্টোবর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। হল সংসদ প্রতিনিধিদের শপথ পড়াবেন হল প্রভোস্টারা।

বুধবার দুপুর দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

তিনি বলেন, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে যারা বিজয়ী হয়েছে সেই নির্বাচিতদের গ্যাজেট আজকেই আমরা প্রকাশ করতে যাচ্ছি। নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর বিকেল সাড়ে চারটায় সিনেট ভবনে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। হল সংসদ প্রতিনিধিদের শপথ পড়াবেন রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ হলগুলোর প্রভোস্টারা।

প্রতিনিধিরা কতটাকা বরাদ্দ পাবে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আপাতত বলতে পারছি না। সব কিছু খরচের হিসাব শেষে কত টাকা থাকবে তার উপর নির্ভর করবে প্রতিনিধিদের কি পরিমান বাজেট দিব।

এর আগে, গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার জয়ী হয়েছেন।

সাড়ে তিন দশক পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ৭২ বছরে এটি রাকসুর ১৭তম নির্বাচন। ১৯৯০ সালের পর দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচন হয়নি।

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ

ব্লু ইকোনমি উন্নয়নে ঢাবি ও চীনের যৌথ গবেষণা কার্যক্রমের উদ্বোধন

ধর্ষণ-হত্যাচেষ্টাকারীকে গ্রেপ্তার দাবি জাবি প্রশাসনের

জাপানের বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন ড. জান্নাতুল ফেরদৌস

আইইএলটিএসের বিকল্প এমওআই

শিক্ষার্থীদের জন্য সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ