হোম > ফিচার > ক্যাম্পাস

রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

আতিকুর রহমান নগরী

আগামীকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে এবং পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নির্বাচনকেন্দ্রিক টানা চার দিনের কার্যক্রম চলায় রোববার বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সোমবার থেকে ক্লাস ও অফিস যথারীতি চালু হবে। এ সময়ও সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে টানা তিন দিন ধরে চলছে ভোট গণনা। নির্বাচন কমিশন আশা করছে, আজ সন্ধ্যার মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম রোববারও চলবে। ভর্তি–সংক্রান্ত কার্যালয় খোলা থাকবে এবং সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারীরা দায়িত্ব পালন করবেন।

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার