হোম > ফিচার > ক্যাম্পাস

ঢাকা কলেজে ছাত্র সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজন

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

ছাত্র ফ্রন্টের নেতারা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র ও গণতান্ত্রিক ক্যাম্পাসের আকাঙ্খার উন্মেষ ঘটেছে। গণতান্ত্রিক ও সন্ত্রাস-দখলতারিত্বমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে আমরা গণভোটের আয়োজন করছি। গণভোটের মাধ্যমে ছাত্র সংসদের দাবিতে আরো জোরদার আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে।

সোমবার সকাল ১১ টায় ঢাকা কলেজ ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখার উদ্যোগে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গণভোট আয়োজনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মান ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের কন্ঠস্বর জোরদার করতে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখার উদ্যোগে আয়োজিত গণভোটে শিক্ষার্থীদের সর্বাত্মক অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।

সংগঠনের ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় গণভোট কর্মসূচি উদ্বোধন ঘোষণা ও সভাপতিত্ব করেন কলেজ শাখা সভাপতি নাহিয়ান রেহমান রাহাত এবং বক্তব্য রাখেন অর্থ সম্পাদক নাহিয়ান শাবাব।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ