হোম > ফিচার > ক্যাম্পাস

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিতেই হচ্ছে, অনুমতি দিল ইসি

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সিলেটের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন আগামী ২০ জানুয়ারিতে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন অনুমতি দিয়েছে।

এ বিষয়ে শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা এটার জন্যই অপেক্ষা করেছিলাম। এখন শাকসু নির্বাচন আয়োজনে আর কোনো প্রতিবন্ধকতা রইল না।

সংসদ নির্বাচনের আগে শাকসু নির্বাচন আয়োজন করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় গত সোমবার ইসির একটি আদেশ আসার পর। সেদিন ইসির এক চিঠিতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ‘প্রভাবমুক্ত রাখতে’১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ধরনের পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন করা যাবে না।

এ প্রেক্ষিতে ২০ জানুয়ারি ভোট করতে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি পাঠান শাকসু নির্বাচনের প্রার্থীরা।

জবিতে প্রথমবারের ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক

জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে: ডেপুটি স্পিকার

ইআবি ও বিডিরেনের মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি সই

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক

মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপত্তায় আল-হাইআতুল উলয়ার উদ্যোগকে স্বাগত

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ

অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে আদালতে ৩ জনের স্বীকারোক্তি

তিন দফা দাবিতে বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন