হোম > ফিচার > ক্যাম্পাস

ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা: ময়নাতদন্তে নিশ্চিত

প্রতিনিধি, ইবি

ইবির পুকুর থেকে উদ্ধার হওয়া সাজিদকে হত্যা করার রিপোর্ট প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তে নিশ্চিত হওয়া গেছে।

রোববার (৩ আগস্ট) ময়নাতদন্তের রিপোর্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কাছে হস্তান্তর করে পুলিশ। তদন্তের রিপোর্ট অনুযায়ী, সাজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং ময়নাতদন্তের ৩০ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে।

১৭ জুলাই শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে তার লাশ উদ্ধারের পর থেকে এটি হত্যাকাণ্ড ছিল বলে সন্দেহ করে আসছিল তার পরিবার , সহপাঠী ও বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, লাশ উদ্ধারের পর থেকেই শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন। এ সময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানান বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলো। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পর থেকেই তারা অভিযোগ করে আসছিলেন, সাজিদের মৃত্যু স্বাভাবিক নয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এর আগে ২৯ জুলাই সাজিদ হত্যার বিচার হবেই আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমি সামান্যভাবেও এটাকে ছেড়ে দেবো না। আমরা এর শেষ দেখতে চাই।’

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা

ঢাবির মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কক্সবাজারে রিসোর্টে আগুন, প্রাণ গেল জবি শিক্ষার্থী নাবিলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান