হোম > ফিচার > ক্যাম্পাস

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় শাবিপ্রবির ৭ শিক্ষক

প্রতিনিধি, শাবিপ্রবি

বিশ্বসেরা দু’শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৭ জন শিক্ষক।

২০ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর সমন্বিত জরিপে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় স্থান পাওয়া সাতজন গবেষক হলেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পলিমার সায়েন্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সুবহান, বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. নুরশাদ আলী ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. অজিত ঘোষ ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. জাবেদ ফয়সাল ।

এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন বলেন, 'এলসেভিয়ারের এই তালিকা গবেষকদের উৎসাহ ও বিশ্বব্যাপী গবেষকদের স্বীকৃতি দিয়ে থাকেন। আমাদের বিশ্ববিদ্যালয়ও সেই তালিকায় জায়গা করে নিয়েছে, এটা আমাদের জন্য আনন্দের।'

তিনি আরো বলেন, ‘এই স্বীকৃতি শুধু আমাদের ব্যক্তিগত না। এটি শাবিপ্রবির অর্জন এবং তরুণ গবেষকদের জন্য অনুপ্রেরণা।’

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ