হোম > ফিচার > ক্যাম্পাস

শাকসুর দাবিতে শাবিপ্রবিতে ফের বিক্ষোভ

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা।

শনিবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি গোলচত্বর থেকে শুরু হয়ে বিজয় ২৪ ও সৈয়দ মুজতবা আলী হল হয়ে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘রিট করে শাকসু, বন্ধ করা যাবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘মব করে শাকসু, বন্ধ করা যাবে না’ বলে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় বক্তব্য দেন দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির, জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম, স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার, সাধারণের ঐক্যস্বর প্যানেলের এজিএস প্রার্থী হাফিজুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ নাসিম প্রমুখ।

স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার বলেন, বিএনপি সর্বশক্তি দিয়ে শাকসু বন্ধের চেষ্টা করছে। আমরা শিক্ষার্থীদের কথা বলেছি। তারা আশঙ্কা করছে, শাকসু যদি না হয়, তাহলে আগের যত অপরাজনীতি ফিরে আসবে। শিক্ষার্থীরা চায় শাকসু হোক। ভোটের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।

এদিকে, গত বুধবার শাকসুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের ২৮ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে যা জানা গেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত

জবি আইনজীবী সমিতির সভাপতি তরিকুল, সম্পাদক পলাশ

প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল

প্রজ্ঞাপনের এক ঘণ্টা পরই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল

বুয়েটের নতুন উপাচার্য ড. একরামুল হক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য ড. মতিনুর রহমান

অর্থনীতি শক্তিশালী করতে চাষযোগ্য এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না: মৎস্যমন্ত্রী

অস্থিরতা তৈরির নেতৃত্বে আওয়ামীপন্থি শিক্ষকেরা

ধর্ষণচেষ্টার ঘটনায় জাবিতে ক্ষোভের বিস্ফোরণ, প্রক্টরের পদত্যাগ দাবি